নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - ইরানের সঙ্গে যুদ্ধ করতে সর্বদা মুখিয়ে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি বৈঠক নিয়ে কোনো মাথাব্যথাও ছিল না তার। এরই মাঝে এবার ইজরায়েল - লেবাননের যুদ্ধ থামাতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করলেন তিনি। সঙ্গে নিজেকে কৃতিত্ব দিয়ে জানালেন এর আগেও প্রায় একগুচ্ছ যুদ্ধ থামিয়েছেন। প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন।
৩৪ বছর পর ঐতিহাসিক বৈঠক হয়েছে ইজরায়েল - লেবাননের মধ্যে। এর আগে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ট্রাম্প লেখেন , "লেবাননের সম্মানীয় প্রেসিডেন্ট জোসেফ রাউন ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা হল। নিজের নিজের দেশে শান্তি প্রতিষ্ঠায় দুই রাষ্ট্রপ্রধান আগামী ১০ দিনের জন্য সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছেন। ৩৪ বছর পর গত মঙ্গলবার দুই দেশের প্রতিনিধিরা ওয়াশিংটনে আমাদের বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।"
এখানেই শেষ নয় মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন , "আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স , বিদেশমন্ত্রী রুবিওকে নির্দেশ দিয়েছি, জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ডেন রেজিন কেনের সঙ্গে একজোট হয়ে ইজরায়েল ও লেবাননের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কাজ করুন।" এরপরই নিজেকে মহান দেখানোর চেষ্টা করেন ট্রাম্প। তিনি জানিয়েছেন , "এর আগেও ৯ টি যুদ্ধ আমি থামিয়েছি। এবার যদি এই যুদ্ধ থামে তা হবে আমার দশম কৃতিত্ব। চলুন এবার যুদ্ধ থামানো যাক।"
উল্লেখ্য , ইরানের বিরুদ্ধে ইজরায়েল - আমেরিকার হানার মাঝেই লেবাননে হামলা চালায় নেতানিয়াহুরা। ইজরায়েলকে হামলা থামানোর নির্দেশ দিলেও তারা ট্রাম্পকে অমান্য করেছিল। তবে হরমুজ নিয়ে সঙ্কটের জেরেই যুদ্ধ থামাতে মরিয়া হয়ে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হরমুজ নিয়ে কথাও হয় ট্রাম্পের। এর আগে ইজরায়েল - লেবাননের যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্প লিখেছিলেন , "চলমান সংঘাত থামানোর চেষ্টা করছি। প্রায় ৩৪ বছর পর দুই দেশের নেতারা মুখোমুখি হতে চলেছেন। শীঘ্রই এই বৈঠক হতে চলেছে।"
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের