নিজস্ব প্রতিনিধি, কেরল – যুদ্ধে ত্রস্ত মধ্যপ্রাচ্য। খামেনেইকে হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। বাতাসে বারুদের গন্ধ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁধার। পশ্চিম এশিয়ার একাধিক দেশে আটকে রয়েছেন বহু ভারতীয়। এই নিয়ে মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। পাল্টা হাত শিবিরকে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কেরলের এর্নাকুলমে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মোদি। এরপরই সেখান থেকে প্রধানমন্ত্রী বলেন, “পরিস্থিতি আরও খারাপ করার জন্য কংগ্রেস ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক এবং দায়িত্বজ্ঞানহীন বিবৃতি দিচ্ছে। উদ্দেশ্য, যাতে আমাদের জনগণ সেই সংকটে আটকেই থাকে। এবং তাহলেই মোদিকে অপমান করে রিল বানিয়ে প্রচার শুরু করতে পারে ওরা। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে, এমন একটা পরিস্থিতির রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কংগ্রেস।“
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর। প্রাণ হারিয়েছেন খামেনেইয়ের মেয়ে, জামাই, নাতি-নাতনি, ধর্মগুরুর পুত্রবধূ। জবাবে বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের মার্কিন সেনাঘাঁটিগুলিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান।
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের