নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ইরানে মারণ হামলা ঘোষণার পর গতকাল সেদেশে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছিল কোনোমতেই যেন বাসস্থান ছেড়ে তারা না বেরোন। বুধবার সকালে ২ সপ্তাহের যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই ইরানে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র। জানানো হল দ্রুত সেই দেশ ছেড়ে বেরিয়ে আসতে। ইরানে থাকা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।
বুধবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে , "বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের নির্দেশ দেওয়া হচ্ছে, যেভাবে হোক আপনারা অবিলম্বে ইরান ছেড়ে বেরিয়ে আসুন। কোন পথে ইরান ছাড়বেন তা বিস্তারিত জানতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। দূতাবাসের পরামর্শ ছাড়া কোনও আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন না।"
বুধবার সকালে ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন , "পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-সহ পাক সেনা সর্বাধিনায়ক আসিম মুনিরের দেওয়া একটি প্রস্তাব আমি গ্রহণ করেছি। প্রস্তাব অনুযায়ী, দুই সপ্তাহের জন্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। পরিবর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে।"
দূতাবাসের তরফে চালু করা হেল্পলাইন নম্বরগুলি -
+৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের