নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - একদিকে সুপ্রিম কোর্ট যখন দিল্লিতে পথকুকুরদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, তখন দমদমের এক পদক্ষেপ যেন একেবারে উল্টো ছবি তুলে ধরল। দমদমের রাস্তায় প্রতিদিনই দেখা মেলে দল বেঁধে ঘুরে বেড়ানো পথকুকুরদের। কেউ ভাত নিয়ে আসেন, কেউ বা রুটি। আবার কখনও সেই খাবারকে ঘিরে মানুষের মধ্যে ঝগড়াও বাধে।
সূত্রের খবর, কুকুরদের খাওয়ানো নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে টানাপোড়েন। কোথাও খাবার ঘিরে অশান্তি, কোথাও আবার নোংরার অভিযোগ। কারও অভিযোগ,”কুকুর খাওয়ানোর জন্য পাড়ায় নোংরা হচ্ছে”, কারও আবার বক্তব্য, “ কুকুরও তো আমাদের মতো প্রাণী, তাদেরও খাবার প্রয়োজন।”এই সমস্যার সমাধান দিতেই দমদম পুরসভা এবার পথে নামল। নতুন নির্দেশিকায় ঠিক করে দেওয়া হল। কখন, কোথায় এবং কীভাবে খাওয়ানো যাবে পথকুকুরদের।

এই টানাপোড়েন থামাতেই দমদম পুরসভা নতুন এক উদ্যোগ নিয়েছে। তারা ঠিক করেছে, এবার থেকে আর যেমন খুশি, তেমন ভাবে কুকুরদের খাওয়ানো যাবে না। সকাল ৭টা আর সন্ধে ৭টা, এই দু’টো সময়ই খাওয়ানো যাবে। আর তার জন্য ৯২টা বিশেষ জায়গা বেছে নেওয়া হয়েছে। যেখানে মানুষের চলাফেরায় অসুবিধা হবে না, বাচ্চাদের খেলায়ও কোনো ব্যাঘাত ঘটবে না।পুরসভা তরফে কুকুরদের জন্য খাবারের তালিকাও বানিয়ে দেওয়া হয়েছে। ভাত, রুটি, আলুসেদ্ধ বা সামান্য মাংস মাছ দিয়ে রান্না করা হালকা খাবার চলবে। তবে মিষ্টি, দুধ, পেঁয়াজ রসুন বা ফল একেবারেই নয়। খাওয়ানোর পর অবশ্যই জায়গাটা পরিষ্কার করতে হবে, নইলে আইনি শাস্তি ও পেতে হতে পারে।
পশুপ্রেমী মালতী চৌধুরী বললেন, “আমি বহুদিন ধরে কুকুর খাওয়াই। এর জন্য পাড়ায় অনেকের সঙ্গে অশান্তিও হয়েছে। পুরসভা নির্দিষ্ট জায়গা করে দেওয়ায় এখন অনেক নিশ্চিন্ত।”
পশুপ্রেমী সুশান্ত দাসের মতে, “এটা আমাদের জন্য সুরক্ষার মতো। এখন অন্তত নির্দ্বিধায় কুকুরদের খাওয়াতে পারব।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের