নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই শুরু হল ক্ষোভ-বিক্ষোভ। নাম বাদ বা ‘বিবেচনাধীন’ দেখানো হয়েছে এই অভিযোগ তুলে হিঙ্গলগঞ্জে রাস্তায় নেমে পড়লেন গ্রামবাসীদের একাংশ। রাতেই আগুন জ্বালিয়ে অবরোধ করা হয় গুরুত্বপূর্ণ সড়ক। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
শনিবার প্রথম ধাপে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। তালিকা প্রকাশের পরই একাধিক জায়গায় অসঙ্গতির অভিযোগ উঠতে শুরু করে। কোথাও বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তালিকা থেকে নাম বাদ তো আবার কোথাও নামের পাশে বিচারাধীন লেখা। আর এই অভিযোগেই বিক্ষোভের ছবি ধরা পড়ল হিঙ্গলগঞ্জে। লেবুখালি থেকে হাসনাবাদগামী রাস্তায় সাহাপুর মোড়ে গ্রামবাসীদের একাংশ জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। রাস্তায় আগুন জ্বালিয়ে শুভেন্দু অধিকারীর কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, কমিশনের প্রকাশ করা তালিকায় বেশিরভাগ সংখ্যালঘুদের নাম বাদ গেছে। প্রায় ৪৫০ জন সংখ্যালঘুদের নাম নেই। অথচ, যারা হিন্দু আছে তাদের সকলের নামে আছে। আর এই অভিযোগেই বিক্ষোভে শামিল হন স্থানীয়রা। শুধু তাই নয়, এই নাম বাদ যাওয়ার পিছনে বিজেপি ও শুভেন্দু অধিকারীর হাত রয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের