নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দল ভাঙন, একের পর এক নেতা-মন্ত্রী ও সাংসদদের শিবির বদল, প্রতীক নিয়ে আইনি লড়াই সব প্রতিকূলতার মাঝেই নতুন লড়াইয়ের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ শে জুলাই শহীদ দিবসের আগে দলের কর্মী-নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে তিনি জানালেন, যাদের দল ছাড়ার ইচ্ছা রয়েছে, তারা যেন এখনই সিদ্ধান্ত নেন। একইসঙ্গে ঘোষণা করলেন, ২১ জুলাই থেকেই কালীঘাট তৃণমূলের নতুন পথচলার সূচনা হবে।
বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে একের পর এক নেতা, বিধায়ক, সাংসদ এবং সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ দল ছেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ' যাদের যাদের যাওয়ার আছে বিজেপির চাপে, পুলিশ, ইডি, সিবিআই, সিআইডি, আইসি, ওসি, এসটিএফ, মামলার চাপে। তাদের হাতজোড় করে বলব যাদের যাদের যাওয়ার আছে ২১ জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেওয়ার, লোটাকম্বল নিয়ে চলে যান। দয়া করে আমরা যে দল তৈরি করেছি, তাকে কলুষিত করবেন না।'
মমতা আরও জানান, ২১ শে জুলাই শুধুমাত্র শহীদ স্মরণের দিন নয়, বরং নতুন করে সংগঠন গড়ে তোলারও সূচনা হবে। তার দাবি, 'কে এলেন, কে গেলেন তাতে কিছু যায় আসে না। যারা থাকবে, তারাই আমাদের স্বর্ণখনি। তাদের নিয়েই নতুন করে পথচলা শুরু করব।' এদিন শহিদ দিবস নিয়েও বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, শহিদ পরিবারের সদস্যদেরও ভয় দেখিয়ে অন্য শিবিরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। যদিও তাদের হৃদয় এখনও তৃণমূলের সঙ্গেই রয়েছে বলে তার বিশ্বাস।
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের