নিজস্ব প্রতিনিধি, দিল্লি - গরমে পুড়ছে দিল্লিবাসী। মার্চের শুরুতেই ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল দিল্লির তাপমাত্রা। আবার গত কয়েকদিনে ৩৬ ডিগ্রির গণ্ডিও পেরিয়ে যায়। ১৫ বছর পর দ্বিতীয়বার এই ঘটনা ঘটল। এই ভ্যাপসা গরমে দিল্লিবাসীর জন্য স্বস্তি বৃষ্টি। রবিবার ভোর থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে রাজধানীতে।
হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভোলবদল আবহাওয়ার। রবিবার ভোর থেকে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা একধাক্কায় নেমে গিয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াসে। আগামী ২ দিন শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার দাপট। দিল্লিতে কমলা ও নয়ডা এবং গুরুগ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক দিন দিল্লির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেশ অনেকটাই কম থাকবে।
আগামী ১৮ মার্চ পর্যন্ত পাহাড় ও সমতলের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নির্ধারিত সময়ের প্রায় ১০ দিন আগে প্রাক-বর্ষার মরসুম শুরু হয়ে গেল দিল্লিতে। হিমাচল প্রদেশ এবং রাজস্থানে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বলে রাখা ভালো, হিমালয় অঞ্চলে কম তুষারপাত, অপর্যাপ্ত বৃষ্টি এবং গরম হাওয়ার জন্যই মার্চের প্রথম সপ্তাহে ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যায় তাপমাত্রা।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের