নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সোমবার মধ্যরাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্যত ভস্মীভূত হয়ে যায় যদুবাবুর বাজার। সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াল সিপিআইএম। মঙ্গলবার আগুনে বিধ্বস্ত বাজারে পৌঁছান সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
সোমবার গভীর রাত দেড়টা নাগাদ বিরাটির যদুবাবু বাজারে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয় সেই আগুন। একের পর এক দোকান গ্রাস করে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাজারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন। তবে বাজারের ভিতরের রাস্তা অত্যন্ত সরু হওয়ায় দমকলের গাড়ি ভেতরে ঢুকতে পারেনি। প্রায় ২০০টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়।
এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে তাদের ক্ষয়ক্ষতির কথা শোনেন মীনাক্ষী মুখার্জি ও সিপিআইএম নেতৃত্ব। ব্যবসায়ীদের আশ্বস্ত করে মীনাক্ষী মুখার্জি জানান, ' এখানে যাদের দোকান নেই তাদের কিভাবে চলবে? যে ক্ষতিটা হল সেই ক্ষতিপূরণ দেবে কে? হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। একমাস এখানের দোকানদারদের সংসার চলবে কিভাবে। তাই আপনারা আপনাদের দাবি তালিকা তৈরি করার পৌরসভার কাছে জমা দিন।'
সিপিআইএম নেত্রী আরও বলেন, ' দল সবরকম ভাবে ব্যবসায়ীদের পাশে আছে। উনারা উনাদের মতন তালিকা তৈরি করুক করে পৌরসভার কাছে জমা দিক। এর সূত্র যদি না ধরা হয় ভবিষ্যতে এই ধরনের ঘটনা আবার ঘটবে। ওনারা পৌরসভার কাছে যাবে সেখানে ওনারা ভিতরে কথা বলবে আমাদের দল বাইরে থাকবে। কোনরকম কোনো হুজুতি না, আমরা শুধু ওনাদের পাশে থেকে সাহায্য করবো।'
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের