নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ইচ্ছেশক্তির থেকে বড় কিছু হয় না। শিল্প লুকিয়ে আছে প্রত্যেকটি জেলায়। এক একটি উৎসবের আগেই সেই শিল্পীরা নতুন কিছু করার চেষ্টা করেন। তেমনই নদীয়ায় উঠে এল এক বিরল।শিল্প। শ্রীচৈতন্যদেবের ৫৪০ তম আবির্ভাব সহ দোল পূর্ণিমার পূণ্য তিথি উপলক্ষ্যে গোবিন্দ ভোগ চালের ওপর একটি সুন্দর শিল্পসত্তা গড়ে তুললেন এক অঙ্কন শিল্পী।

সূত্রের খবর , শিল্পীর নাম গৌতম সাহা। গোবিন্দ ভোগ চালের ওপর শচীমাতার কোলে নিমাইয়ের মূর্তি তৈরি করে নজির গড়লেন নবদ্বীপের এই বিরল শিল্পী। রবিবার বিকেলে নবদ্বীপ শহরের উত্তর অঞ্চল প্রাচীন মায়াপুরে শ্রীচৈতন্যদেবের জন্মস্থান মন্দির প্রাঙ্গণে শচীমাতার কোলে নিমাইয়ের ক্ষুদ্র মূর্তিটির যুগ্মভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জন্মস্থান মন্দিরের অধ্যক্ষ অদ্বৈত দাস মহারাজ ও বেলুড় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সংখ্যাধ্যক্ষ সুহিতা নন্দজি মহারাজ। গৌতম সাহা নবদ্বীপ প্রতাপনগর এলাকার বাসিন্দা। এর আগেও ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র দেবদেবীর মূর্তি তৈরি করে প্রশংসিত হয়েছিলেন তিনি।

এই প্রসঙ্গে অঙ্কন শিল্পী জানিয়েছেন , "মাত্র সাড়ে ৬ মিলিমিটার দৈর্ঘ্যের শচীমাতার কোলে নিমাইয়ের এই মূর্তিটি তৈরি করতে আমার ১৫ দিন সময় লেগেছে। মাটি রং ও আঠা দিয়ে পুরো মূর্তিটি তৈরি। ধামেশ্বর শ্রীচৈতন্যদেবের ৫৪০ তম আবির্ভাব তিথি ও দোল পূর্ণিমা উপলক্ষে যুগবতার শ্রীচৈতন্য মহাপ্রভুর রাতুল চরণে শ্রদ্ধা জানাতে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র মূর্তিটি তৈরি করেছি। আসলে প্রতিদিনই কিছু না কিছু নতুন ভাবার চেষ্টা করি। নিমাই মূর্তিটি শ্রীচৈতন্যদেবের জন্ম স্থান মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধন করতে পেরে ভীষণই ভাল লাগছে।"

গৌতম সাহা আরও জানিয়েছেন , "নবদ্বীপের একজন সাধারণ মানুষ হিসেবে ধামেশ্বর শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রদ্ধা জানাতে পেরে আমি আপ্লুত। এর আগেও আমি চাল , ডাল, ধান, গমের মধ্যে নিজের শিল্পের পরিচয় দিয়েছি।।কিছু না কিছু নতুন করব ভেবেছি। এবার নিমাইয়ের এই মূর্তি তৈরি করে আমি শ্রদ্ধাজ্ঞাপন করেছি। আশা করছি সকলের এই মূর্তিটি ভাল লাগবে।"

হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের