নিজস্ব প্রতিনিধি , লখনউ - ভরা কলেজ ক্যাম্পাসে ছাত্রকে খুন। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের। খুনের পর চম্পট দেয় অভিযুক্ত। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে কলেজ চত্বরে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি যুবককে। খবর পাওয়া মাত্রই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। অভিযুক্তকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি উত্তরপ্রদেশের বেনারসের একটি কলেজের। মৃতের নাম সূর্য প্রতাপ সিং। শনিবার সকালে কলেজের একটি করিডরে তিনি ঘোরাঘুরি করছিলেন। সেই সময় মনজিৎ চৌহান নামে এক ছাত্র হঠাৎই তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। প্রথম গুলিটি সূর্যের মাথায় গিয়ে লাগে। পরের গুলিটি তাঁর বুক ফুঁড়ে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপরই চম্পট দেন অভিযুক্ত।
কলেজের বাকি ছাত্ররা সূর্যকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারে খবর দেওয়ার পরই তারা হাসপাতালে পৌঁছায়। হাসপাতালের মেঝেতে হাউহাউ করে কাঁদতে শুরু করেন মৃতের মা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। মৃতের বাবা জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত দোষীকে এনকাউন্টার করা হবে, ততক্ষণ ছেলের শেষকৃত্য তিনি সম্পন্ন হবে না।
প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পারে , অভিযুক্তকে আগে থেকেই চিনতেন সূর্য প্রতাপ। একসঙ্গে পড়াশুনা করতেন। ব্যক্তিগত শত্রুতার জেরেই হয়তো প্রতিশোধ নিতে এই দুঃসাহসিক কাজটি করেছেন তিনি। সূর্যের মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে কলেজ চত্বর। তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রত্যেকে এই ঘটনার সঠিক তদন্ত চাইছেন। দোষীকে খুব শীঘ্রই পাকড়াও করে কঠিন থেকে কঠিনতম শাস্তির আশ্বাস দিয়েছে পুলিশ।
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
দুবাই হয়ে পাকিস্তানে ৮টি সিম পাচারের দাবি, তদন্তে উঠে এল পাক হ্যান্ডলারদের যোগাযোগ
স্যাটেলাইট ম্যাপিং থেকে প্যানেলের লেআউট হিসাবের জন্য একটাই প্ল্যাটফর্ম
রাহুলের অভিযোগের জবাবে ওয়েবসাইট, বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ হাত শিবিরের
২২ হাজার কোটির ঋণ মেটাতে সাড়ে ৬ কোটি! সুভাষের স্বস্তির পরেই মালিয়ার পোস্ট
পুণের অনুষ্ঠানে পিতৃতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য, বক্তব্য বিকৃত করার অভিযোগ নাজিয়ার
৫০০-র পথে মৃতের সংখ্যা, ১৫০০ নিখোঁজ, দেহ সংরক্ষণেও ফুরোচ্ছে সময়
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের