নিজস্ব প্রতিনিধি, দিল্লি – হাতে আছে মাত্র কয়েক সপ্তাহ। তারপরই বিহারে বিধানসভা ভোট। এই ভোটের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্রহ্মাস্ত্র ‘মহিলা, মোদি এবং মন্দির’। বিহারের বিজেপি নেতা ও সাংসদদের এমনই নির্দেশ দিয়েছেন তিনি।
দিন কয়েক আগে বিহারের বেতিয়া, সমস্তিপুর এবং পাটনায় দলের প্রথম সারির নেতা, কর্মী ও সাংসদদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। বৈঠকে ‘মহিলা, মোদি এবং মন্দির’ – এই ৩ ‘ম’ কেন্দ্রিক প্রচার করতে বলেছেন। লালু প্রসাদ যাদবের শাসনকালে ‘জঙ্গলরাজ’, বাংলাদেশি অনুপ্রবেশ ও ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের কথা প্রচার করার পরামর্শ দিয়েছেন তিনি।
এছাড়া রাজ্যের সব ব্লক ও জেলায় প্রতিদিন পদযাত্রা, বাইক র্যালি করে প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। গত জুনে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে বাদ দেওয়া হয়েছিল ৬৫ লক্ষের বেশি ভোটারের নাম। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারে ভোটার তালিকায় প্রায় ৭ কোটি ৯০ লক্ষ নাম ছিল। এবারের খসড়া তালিকায় তা কমে ৭ কোটি ২৪ লক্ষ হয়।
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
দুবাই হয়ে পাকিস্তানে ৮টি সিম পাচারের দাবি, তদন্তে উঠে এল পাক হ্যান্ডলারদের যোগাযোগ
স্যাটেলাইট ম্যাপিং থেকে প্যানেলের লেআউট হিসাবের জন্য একটাই প্ল্যাটফর্ম
রাহুলের অভিযোগের জবাবে ওয়েবসাইট, বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ হাত শিবিরের
২২ হাজার কোটির ঋণ মেটাতে সাড়ে ৬ কোটি! সুভাষের স্বস্তির পরেই মালিয়ার পোস্ট
পুণের অনুষ্ঠানে পিতৃতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য, বক্তব্য বিকৃত করার অভিযোগ নাজিয়ার
৫০০-র পথে মৃতের সংখ্যা, ১৫০০ নিখোঁজ, দেহ সংরক্ষণেও ফুরোচ্ছে সময়
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের