নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভোটের আবহে ফের বড় ধাক্কা শাসক শিবিরে। আচমকাই পুরপ্রধান পদ থেকে ইস্তফা দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আর তার এই পদত্যাগ ঘিরেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
দীর্ঘদিন কোচবিহার পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। পাশাপাশি, বর্তমানে কোচবিহার উত্তর, নাটাবাড়ি ও তুফানগঞ্জ পুরসভার তৃণমূল কো-অর্ডিনেটরের দায়িত্বও সামলাচ্ছেন। যদিও পদত্যাগের কারণ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি তিনি। তবে দলীয় সূত্রে খবর, এই সিদ্ধান্ত একেবারেই হঠাৎ নয়। মাসখানেক আগেই কোচবিহারের তিন পুরসভায় নেতৃত্বে রদবদল হয়, তুফানগঞ্জের ভাইস চেয়ারম্যান, মাথাভাঙার চেয়ারম্যান এবং হলদিবাড়ির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বদল হন।
সেই সময়ই রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগের জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী বা রাজ্য নেতৃত্বের নির্দেশ না পেলে পদ ছাড়বেন না। এরপর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফরে এলে তার সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষের কথা হয়। মিলেমিশে কাজ করার বার্তাও দেন দলনেত্রী। সম্প্রতি কলকাতায় গিয়ে ফের দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি।কিন্তু কোচবিহারে ফিরে আসার ৪৮ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন তিনি।
গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে কোচবিহার জেলায় প্রত্যাশিত ফল করতে পারেনি তৃণমূল। তার উপর শহরে কর বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সংঘাত তৈরি হয়। এই কর বৃদ্ধির বিষয়েই প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে বলেছিলেন, কোনওভাবেই কর বাড়ানো যাবে না। তবুও পরিস্থিতির উন্নতি না হওয়ায় ক্ষোভ বাড়ছিল বলেই মনে করা হচ্ছে। জানা গেছে, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা পরবর্তী চেয়ারম্যান হতে পারেন, যদিও দলীয়ভাবে এখনও কোনও নাম ঘোষণা হয়নি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের