নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর টহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর সহ একাধিক এলাকায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রবিবার পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গে এবার দুই দফায় ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। ভোট গণনা হবে ৪ মে। ভোট ঘোষণার পরই সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে। কলকাতার বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। গড়ফা থানার অন্তর্গত যাদবপুরের পালবাজার এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে এবং ভোটকেন্দ্র সংলগ্ন এলাকাগুলিও ঘুরে দেখে।
নির্বাচনের আগে এলাকা সম্পর্কে ধারণা পেতে কেন্দ্রীয় বাহিনীকে সহযোগিতা করছে কলকাতা পুলিশ। কোথায় কোথায় ভোটকেন্দ্র রয়েছে এবং কোন এলাকাগুলি স্পর্শকাতর তা বাহিনীকে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আট দফায় ভোট হয়েছিল। এবার সেই সংখ্যা কমিয়ে দুই দফা করা হয়েছে।
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের