6a8c0e595eec5_Gallery_1787563473963
আগস্ট ২৪, ২০২৬ দুপুর ০২:৫৭ IST

NSG-র নজরে কালীঘাট মন্দির! নিরাপত্তায় আসছে ২০ পুলিশকর্মীর বিশেষ টিম

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কালীঘাট মন্দিরের নিরাপত্তা আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের। মন্দির চত্বরে বিশেষ নিরাপত্তা পর্যালোচনা শুরু করেছে NSG। একইসঙ্গে তৈরি হচ্ছে পৃথক পুলিশ আউটপোস্ট। নিরাপত্তার পাশাপাশি ভক্তদের সুরক্ষাতেও নজর দেওয়া হচ্ছে।

কালীঘাট মন্দিরে এসেছে NSG-র বিশেষ কমান্ডো দল। ৩ দিন ধরে চলবে তাঁদের বিশেষ পর্যবেক্ষণ। মন্দিরের বিভিন্ন অংশ খতিয়ে দেখছেন তাঁরা। প্রবেশ ও বেরনোর পথও দেখা হচ্ছে। নজরে রাখা হচ্ছে আশপাশের এলাকাও। কলকাতা পুলিশের আধিকারিকরাও রয়েছেন তাঁদের সঙ্গে। জরুরি পরিস্থিতি সামলানোর প্রস্তুতিও পরীক্ষা করা হচ্ছে। বড় ধরনের নাশকতা হলে কীভাবে মোকাবিলা করা যাবে। মন্দিরের পরিকাঠামো কতটা প্রস্তুত। সেই বিষয়েই মূলত নজর দিচ্ছে NSG।

কোনও জঙ্গি হামলা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে কি না। নিরাপত্তা ব্যবস্থায় কোথাও ফাঁক রয়েছে কি না। মহড়া-সহ পর্যবেক্ষণে সেগুলিই খতিয়ে দেখা হচ্ছে। এদিকে কালীঘাটে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের নির্দেশে এই উদ্যোগ। কোনও ধর্মীয় স্থান ঘিরে এমন পৃথক ফাঁড়ি এই প্রথম। সেখানে মোট ২০ জন পুলিশকর্মী থাকবেন। সারাক্ষণ তাঁদের মোতায়েন রাখা হবে।

নতুন টিমে থাকবেন ১ জন ইন্সপেক্টর। ২ জন সাব-ইন্সপেক্টর বা সার্জেন্ট থাকবেন। এছাড়াও থাকবেন ৮ জন কনস্টেবল। মহিলা কনস্টেবল থাকবেন ৫ জন। ফাঁড়িটি কালীঘাট থানার অধীনেই কাজ করবে। প্রশাসনিক দায়িত্বে থাকবেন একজন এসিপি। সামগ্রিক নজরদারি করবেন ডিসি সাউথ। নিরাপত্তা বাড়ানোর পিছনে রয়েছে একাধিক কারণ। গোয়েন্দাদের নজরে এসেছে সন্দেহজনক বিদেশি জঙ্গি যোগ।

রাজ্যের বিভিন্ন জায়গায় এমন তথ্য মিলেছে। তাই কালীঘাট নিয়েও বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। ভিড়াক্রান্ত এই মন্দিরে নাশকতার ঝুঁকি খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য অন্তর্ঘাত ঠেকানোও পুলিশের অন্যতম লক্ষ্য। প্রতিদিন কালীঘাটে হাজার হাজার ভক্ত আসেন। উৎসবের সময় সেই সংখ্যা আরও বেড়ে যায়। ফলে ভিড় সামলানোও পুলিশের বড় দায়িত্ব। নতুন আউটপোস্ট থেকে সেই কাজ আরও সহজ হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরও নজর রাখা হবে।

এছাড়া মন্দিরে পুণ্যার্থীদের নিরাপত্তাও গুরুত্ব পাচ্ছে। দর্শনার্থীদের কাছ থেকে বেআইনি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। পাণ্ডাদের একাংশের দৌরাত্ম্য নিয়েও নালিশ রয়েছে। নতুন ফাঁড়ি থেকে সেই বিষয়েও নজরদারি চলবে। সাধারণ মানুষ যাতে নিরাপদে দর্শন করতে পারেন। সেটিও নিশ্চিত করতে চাইছে পুলিশ। NSG-র পর্যবেক্ষণ শেষ হলে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট তৈরি হবে। সেই রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে। পাশাপাশি পৃথক ফাঁড়ি চালু হলে পুলিশের উপস্থিতি বাড়বে। তাই বলাই বাহুল্য কালীঘাট মন্দিরের নিরাপত্তা ব্যবস্থায় নতুন অধ্যায় শুরু হলো।

আরও পড়ুন

এসএসকেএমে আচমকাই মাথায় ভেঙে পড়ল আস্ত গাছ! বেঞ্চে বসে থাকা মহিলার মৃত্যু, গুরুতর আহত আরও ২
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি

 

‘পুজো দখলের রাজনীতি করবে না বিজেপি’, তৃণমূলের পুজো নিয়ে বড় বার্তা সজল ঘোষের
আগস্ট ২৪, ২০২৬

‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
 

ঢাকের বদলে মেঘের গর্জন ! পুজোর আগে ফের বৃষ্টির ভ্রুকুটি , নিম্নচাপের জেরে বাড়ল বৃষ্টির মেয়াদ
আগস্ট ২৪, ২০২৬

বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে

ভোরের আগুনে যশোর রোডে ভয়াবহ কাণ্ড ! গাড়ির সার্ভিস সেন্টারে আগুন , পুড়ে ছাই ৩০টি গাড়ি
আগস্ট ২৪, ২০২৬

ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

রাজ্যের সরকারি ওয়েবসাইটে জঙ্গি হামলার শঙ্কা! সাইবার অপরাধ রুখতে বিশেষ AI টিম গঠন করল লালবাজার
আগস্ট ২৪, ২০২৬

হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের

দিনে প্রেমিক, রাতে স্বামী! ‘দু’জনকেই চাই’ দাবিতে থানায় হাজির বধূ, ত্রিমুখী প্রেমের জটে হতবাক পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

“দাদু ছেড়ে দাও…” তারপরও থামেনি নির্যাতন! ১৬ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৭০ বছরের বৃদ্ধ
আগস্ট ২৩, ২০২৬

যমজ সন্তানের ওষুধ খাওয়ানো নিয়ে বচসা! শ্বশুরবাড়ির লোকের মারধরের অভিযোগ, মৃত্যু আইটি কর্মীর
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের আসরে কনের প্রেমিকের হানা! হবু বরের সামনে প্রকাশ্যে এল পুরোনো প্রেমের গোপন ছবি
আগস্ট ২৩, ২০২৬

জমি দুর্নীতি মামলায় নাকি গ্রেফতার কমিশনার অজয় নন্দ , R - বাংলার মিথ্যে খবরে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের
আগস্ট ২৩, ২০২৬

ইডির চিঠিতে কমিশনারের যোগ নেই

বাপ্পা কি রেগে গেলেন! মাথার উপর হুড়মুড়িয়ে পড়ল গণেশমূর্তি, মুম্বইয়ে শোভাযাত্রায় ভয়াবহ পরিণতি
আগস্ট ২৩, ২০২৬

উৎসবের ভিড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২২ ফুটের গণেশমূর্তি, চাপা পড়ে মৃত ২, আহত শিশু-সহ ৫

ফায়ার সেফটির নামে লাখের লেনদেন! নিউ মার্কেটে সিল হচ্ছে ৭০ টি বেআইনি হোটেল
আগস্ট ২৩, ২০২৬

 নিউ মার্কেটের হোটেল-কাণ্ডে তদন্তের কেন্দ্রে দমকল-পুরসভা

রাজনীতির ঊর্ধ্বে সৌজন্য, অসুস্থ মীরাদেবীকে হাসপাতালে দেখতে গেলেন শুভেন্দু
আগস্ট ২২, ২০২৬

হাসপাতালে মীরাদেবীর পাশে মুখ্যমন্ত্রী

মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস , বাংলাজুড়ে বিশেষ কর্মসূচির ঘোষণা শুভেন্দুর
আগস্ট ২২, ২০২৬

মোদির জন্মদিনে বিশেষ কর্মসূচি ঘোষণা শুভেন্দুর

অবশেষে লুকোচুরি খেলা শেষ , নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ৩ দিন পর গ্রেফতার হোটেলের মালিক
আগস্ট ২২, ২০২৬

ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার করা হয় হোটেল মালিককে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের