6a8c0e2686301_Gallery_1787563483693
আগস্ট ২৪, ২০২৬ দুপুর ০২:৫৭ IST

গ্রাহককে না জানিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করা যাবে না! অভিষেক মামলায় ব্যাঙ্ককে বড় বার্তা হাই কোর্টের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু হলো। ব্যাঙ্কের এই পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। পরে আদালতের হস্তক্ষেপে পরিস্থিতি বদলেছে। গ্রাহকের অ্যাকাউন্ট সংক্রান্ত নিয়ম নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিল হাই কোর্ট।

সম্প্রতি চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়েছিলেন অভিষেক। তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপরই তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ থাকার বিষয়টি সামনে আসে। কেওয়াইসি তথ্য আপডেট না করার কারণেই এমন পদক্ষেপ বলে জানায় ব্যাঙ্ক। বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক। তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে একাধিক প্রশ্ন তোলেন।

অয়নের দাবি, কেওয়াইসি করাবেন না বলেননি অভিষেক। তা হলে তাঁকে না জানিয়েই অ্যাকাউন্ট কেন ফ্রিজ় করা হল। কেওয়াইসির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল বলেও জানান তিনি। একইসঙ্গে দু'টি ক্রেডিট কার্ড ব্লক করা হয়েছিল বলে জানান আইনজীবী। মামলাটি শুনেছে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ। হাই কোর্টের নির্দেশে পরে ব্যাঙ্কের প্রতিনিধি অভিষেকের বাড়িতে যান। সেখানেই তাঁর কেওয়াইসি সম্পূর্ণ করা হয়।

তবে শুনানিতে আইনজীবী জানান, কেওয়াইসির সময় তাঁর মক্কেলের কোনও ছবি নেওয়া হয়নি। ভবিষ্যতে এমন পদক্ষেপ বন্ধের নির্দেশ চাওয়া হয়। অভিষেককে হয়রানির জন্য জরিমানার দাবিও তোলা হয়। সোমবার বিচারপতি কৃষ্ণ রাও বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন। শুধু অভিষেক নন, সব গ্রাহকের ক্ষেত্রেই নিয়ম প্রযোজ্য। অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রয়োজন হলে আগে জানাতে হবে। কেন এমন পদক্ষেপ হচ্ছে, সেটিও জানাতে হবে।

কেওয়াইসি না করলে অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। সেই সতর্কবার্তা আগেই দেওয়া উচিত ছিল। ভবিষ্যতে বিষয়টি মনে রাখতে বলে আদালত। ব্যাঙ্কের তরফেও আদালতে বক্তব্য রাখা হয়। তাদের আইনজীবী জানান, অ্যাকাউন্টটি সাময়িকভাবে ফ্রিজ হয়েছিল। ইচ্ছাকৃত ভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে অভিষেক অন্য একটি মামলায় যুক্ত ছিলেন। সেই সংক্রান্ত খবর ব্যাঙ্কের কাছে পৌঁছয়। এরপর নিয়ম মেনেই অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। পরে সেটি আবার চালু করা হয়েছে।

আরও পড়ুন

NSG-র নজরে কালীঘাট মন্দির! নিরাপত্তায় আসছে ২০ পুলিশকর্মীর বিশেষ টিম
আগস্ট ২৪, ২০২৬

কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার

এসএসকেএমে আচমকাই মাথায় ভেঙে পড়ল আস্ত গাছ! বেঞ্চে বসে থাকা মহিলার মৃত্যু, গুরুতর আহত আরও ২
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি

 

‘পুজো দখলের রাজনীতি করবে না বিজেপি’, তৃণমূলের পুজো নিয়ে বড় বার্তা সজল ঘোষের
আগস্ট ২৪, ২০২৬

‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
 

ঢাকের বদলে মেঘের গর্জন ! পুজোর আগে ফের বৃষ্টির ভ্রুকুটি , নিম্নচাপের জেরে বাড়ল বৃষ্টির মেয়াদ
আগস্ট ২৪, ২০২৬

বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে

ভোরের আগুনে যশোর রোডে ভয়াবহ কাণ্ড ! গাড়ির সার্ভিস সেন্টারে আগুন , পুড়ে ছাই ৩০টি গাড়ি
আগস্ট ২৪, ২০২৬

ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

রাজ্যের সরকারি ওয়েবসাইটে জঙ্গি হামলার শঙ্কা! সাইবার অপরাধ রুখতে বিশেষ AI টিম গঠন করল লালবাজার
আগস্ট ২৪, ২০২৬

হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের

দিনে প্রেমিক, রাতে স্বামী! ‘দু’জনকেই চাই’ দাবিতে থানায় হাজির বধূ, ত্রিমুখী প্রেমের জটে হতবাক পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

“দাদু ছেড়ে দাও…” তারপরও থামেনি নির্যাতন! ১৬ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৭০ বছরের বৃদ্ধ
আগস্ট ২৩, ২০২৬

যমজ সন্তানের ওষুধ খাওয়ানো নিয়ে বচসা! শ্বশুরবাড়ির লোকের মারধরের অভিযোগ, মৃত্যু আইটি কর্মীর
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের আসরে কনের প্রেমিকের হানা! হবু বরের সামনে প্রকাশ্যে এল পুরোনো প্রেমের গোপন ছবি
আগস্ট ২৩, ২০২৬

জমি দুর্নীতি মামলায় নাকি গ্রেফতার কমিশনার অজয় নন্দ , R - বাংলার মিথ্যে খবরে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের
আগস্ট ২৩, ২০২৬

ইডির চিঠিতে কমিশনারের যোগ নেই

বাপ্পা কি রেগে গেলেন! মাথার উপর হুড়মুড়িয়ে পড়ল গণেশমূর্তি, মুম্বইয়ে শোভাযাত্রায় ভয়াবহ পরিণতি
আগস্ট ২৩, ২০২৬

উৎসবের ভিড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২২ ফুটের গণেশমূর্তি, চাপা পড়ে মৃত ২, আহত শিশু-সহ ৫

ফায়ার সেফটির নামে লাখের লেনদেন! নিউ মার্কেটে সিল হচ্ছে ৭০ টি বেআইনি হোটেল
আগস্ট ২৩, ২০২৬

 নিউ মার্কেটের হোটেল-কাণ্ডে তদন্তের কেন্দ্রে দমকল-পুরসভা

রাজনীতির ঊর্ধ্বে সৌজন্য, অসুস্থ মীরাদেবীকে হাসপাতালে দেখতে গেলেন শুভেন্দু
আগস্ট ২২, ২০২৬

হাসপাতালে মীরাদেবীর পাশে মুখ্যমন্ত্রী

মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস , বাংলাজুড়ে বিশেষ কর্মসূচির ঘোষণা শুভেন্দুর
আগস্ট ২২, ২০২৬

মোদির জন্মদিনে বিশেষ কর্মসূচি ঘোষণা শুভেন্দুর

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের