নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের স্কুল চত্বরে সাপের আতঙ্ক কলকাতায়। The Heritage School - এর পর এবার ভবানীপুরের ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় খেলো এক পড়ুয়া। টিফিনের সময় একতলায় খেলতে নেমেছিল পড়ুয়ারা। সেই সময়ই এক পড়ুয়ার ডান হাতে সাপ কামরায় বলে জানা যায়। ঘটনার পরই তড়িঘড়ি তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।
স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে , সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ মিত্র ইনস্টিটিউশনের প্রাথমিক বিভাগের পড়ুয়ারা টিফিনের সময় একতলায় খেলতে নেমেছিল। অভিযোগ, সেই সময়ই টালিগঞ্জের বাসিন্দা প্রথম শ্রেণির পড়ুয়া দৃপ্ত পালের ডান হাতে সাপ কামড়ায়। সাপটি সম্ভবত তার পা বেয়ে উপরে উঠেছিল বলে প্রাথমিকভাবে অনুমান শিক্ষকদের। ঘটনার পরই স্কুল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত পড়ুয়াকে এসএসকেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশু বিভাগে চিকিৎসাধীন দৃপ্ত।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সাপটি বিষধর কিনা, তা এখনও নিশ্চিত নয়। পড়ুয়াটির রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে বিষক্রিয়ার বিষয়টি স্পষ্ট হবে। এদিকে ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে স্কুলে পৌঁছন বন দফতরের কর্মীরা। স্কুল কর্তৃপক্ষও সাপটির খোঁজে তল্লাশি শুরু করেছে। প্রাথমিকভাবে শিক্ষকদের অনুমান, একতলার ১৩, ১৪ অথবা ১৫ নম্বর ঘরের আশপাশেই ঘটনাটি ঘটে থাকতে পারে। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঠিক কী ঘটেছিল, তা বোঝার চেষ্টা চলছে।
প্রধান শিক্ষিকা সোমা দাস জানিয়েছেন, পাশের ১৬ নম্বর ঘরটি দীর্ঘদিন বন্ধ থাকে। সেটিও খুলে খতিয়ে দেখা হবে। তবে দুপুর পর্যন্ত স্কুল চত্বর থেকে সাপটির কোনও সন্ধান মেলেনি। সম্প্রতি, আনন্দপুরের The Heritage School - এর সাপের কামড়ের ঘটনায় স্কুলশিক্ষা দফতরের তরফে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। তার পর এ বার সরকারি সাহায্যপ্রাপ্ত মিত্র ইনস্টিটিউশনে একই ধরনের ঘটনা ঘটায় স্কুলের নিরাপত্তা- সহ পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
ইডির চিঠিতে কমিশনারের যোগ নেই
উৎসবের ভিড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২২ ফুটের গণেশমূর্তি, চাপা পড়ে মৃত ২, আহত শিশু-সহ ৫
নিউ মার্কেটের হোটেল-কাণ্ডে তদন্তের কেন্দ্রে দমকল-পুরসভা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের