নিজস্ব প্রতিনিধি , মালদহ - সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার পর রাজ্য সরকারের সমালোচনা করা যাবে না। চায়ের দোকান কিংবা মিষ্টির দোকানে বসে সরকারের বিরুদ্ধে কথা বললে অন্নপূর্ণা যোজনা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হবেন। এমনই হুঁশিয়ারি দিলেন জেলার বিজেপি নেতা। তাঁর এই বক্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হবিবপুরের কলাইবাড়িতে একটি পথসভা হয়। সেখানেই অন্নপূর্ণা যোজনা ও সরকারি আবাস প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন বিজেপির জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়। কলাইবাড়ি ও ঋষিপুরের বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে সরকারেরই বদনাম করা মেনে নেওয়া হবে না। তাঁর দাবি, সরকারি প্রকল্পে কারও নাম তোলার ক্ষমতা থাকলে সেই তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষমতাও তাঁদের রয়েছে।
তাঁর বক্তব্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া বা আবাস যোজনায় নাম থাকা ব্যক্তিরা সরকারের বিরুদ্ধে কথা বললে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি চায়ের দোকান বা মিষ্টির দোকানে বসে সরকারের সমালোচনা করা যাবে না। সেই খবর তাঁর কানে এলে পরের মাস থেকে অন্নপূর্ণার টাকা বন্ধ করার ব্যবস্থা করার কথাও বলতে শোনা যায় তাঁকে। একই ভাবে আবাস যোজনার ঘর পাওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শুধু বিজেপির প্রশংসা করার কথা নয়, সরকারের বিরুদ্ধে গুজব বা ভুল তথ্য ছড়ানো বন্ধ করার কথাও বলেন তারাশঙ্কর। তাঁর দাবি, যে দলেরই কর্মী বা সমর্থক হোন না কেন, সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করলে তাঁদের আবেদন জেলা স্তরে গিয়ে বাতিল করা হতে পারে। তাঁর বক্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
বিজেপি নেতার মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। জেলা তৃণমূলের অন্যতম নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার বিনিময়ে সাধারণ মানুষের মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে। তাঁর বক্তব্য, মানুষকে প্রকল্পের সুবিধা দেওয়ার পর তাঁদের মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়া যায় না। তিনি আরও দাবি করেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, তা পূরণ না হওয়ায় মানুষ প্রতিবাদ করছেন। সেই প্রতিবাদকে ভয় দেখিয়ে থামানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, নিজের বক্তব্য অস্বীকার করেননি তারাশঙ্কর রায়। তিনি জানান, ওই বক্তব্য তাঁরই। তবে তাঁর দাবি, তৃণমূলের কিছু মানুষ সরকারি সুবিধা নেওয়ার পরেও সাধারণ মানুষকে ভুল তথ্য দিচ্ছেন ও সরকারের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছেন। তাঁদের উদ্দেশ্যেই তিনি ওই মন্তব্য করেছিলেন বলে জানা বিজেপির জেলা পরিষদ সদস্য। একই সঙ্গে তিনি এটিকে নিজের ব্যক্তিগত মত বলেও দাবি করেন।
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
ইডির চিঠিতে কমিশনারের যোগ নেই
উৎসবের ভিড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২২ ফুটের গণেশমূর্তি, চাপা পড়ে মৃত ২, আহত শিশু-সহ ৫
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের