নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এসএসকেএম হাসপাতাল চত্বরে আচমকা গাছ ভেঙে পড়ে মৃত্যু হল ১ মহিলার। সোমবার সকালে ইউরোলজি বিভাগের বাইরে কংক্রিটের বেঞ্চে বসেছিলেন রোগীর পরিজনেরা। সেই সময় আচমকাই তাঁদের ওপর গাছটি ভেঙে পড়ে। ঘটনায় গুরুতর আহত হন ৩ জন। আহত আরও ২ জনের ট্রমা কেয়ারে চিকিৎসা চলছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতা ৪৬ বছরের রাহিমা বিবি বীরভূমের নলহাটির বাসিন্দা। পরিবারের এক সদস্যকে চিকিৎসা করাতে এসএসকেএম হাসপাতালে এসেছিলেন তিনি। রাহিমার আত্মীয় আকলিমা বিবি ইউরোলজি বিভাগে ভর্তি রয়েছেন। তাঁর দেখাশোনার জন্যই হাসপাতালে এসেছিলেন রাহিমা। সোমবার সকালে ইউরোলজি বিভাগের বাইরে থাকা একটি কংক্রিটের বেঞ্চে বসেছিলেন রাহিমা-সহ কয়েকজন রোগীর পরিজন। আচমকাই তাঁদের ওপর একটি বড় গাছ ভেঙে পড়ে। গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রাহিমা। তাঁর সঙ্গে আহত হন ৬৮ বছরের জিল্লার রহমান এবং ৭৬ বছরের শিস মহম্মদ শেখ।
দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালের ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থাতেই রাহিমার মৃত্যু হয়। বাকি দুজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনার পর হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কী কারণে আচমকা গাছটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ জমা পড়েনি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। মৃতার দেহের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
ইডির চিঠিতে কমিশনারের যোগ নেই
উৎসবের ভিড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২২ ফুটের গণেশমূর্তি, চাপা পড়ে মৃত ২, আহত শিশু-সহ ৫
নিউ মার্কেটের হোটেল-কাণ্ডে তদন্তের কেন্দ্রে দমকল-পুরসভা
হাসপাতালে মীরাদেবীর পাশে মুখ্যমন্ত্রী
মোদির জন্মদিনে বিশেষ কর্মসূচি ঘোষণা শুভেন্দুর
ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার করা হয় হোটেল মালিককে
সন্তানের জন্য চাকরি ছাড়লেন, হোমস্টে খুলে এখন ২১ লক্ষের মালকিন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের