নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফুটপাথে নাতির জন্য দুধ গরম করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনায় এবার মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দরিদ্র পরিবারের পরিস্থিতিতে মর্মাহত হওয়ার কথা জানালেন তিনি। একই সঙ্গে অসহায় পরিবারটির দায়িত্ব নেওয়ার ইচ্ছাও প্রকাশ করলেন।
দিন কয়েক আগে পার্ক স্ট্রিটের ফুটপাথে ঘটনাটি ঘটে। নাতির জন্য সেখানে দুধ গরম করছিলেন এক বৃদ্ধা। সেই সময় সেখানে উপস্থিত হন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যেকোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কায় মহিলাকে দুধ গরম বন্ধ করতে বলেন অগ্নিমিত্রা। ঘটনার পর বৃদ্ধকে তাঁর বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করা হয়। উত্তরে অসহায় ওই মহিলা বলেন, 'বাড়ি থাকলে কী আর কেউ ইচ্ছে করে রাস্তায় থাকে'।
তাঁর দাবি, প্রায় ৫০ বছর ধরে ফুটপাতেই থাকছেন তিনি। নাতির জন্য সেখানেই দুধ গরম করছিলেন তিনি। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এরপর অগ্নিমিত্রার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অনেকেই তাঁর মানবিকতা নিয়ে সরব হন। শিশুর খাবার বন্ধ করে দেওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়। সোমবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান অগ্নিমিত্রা। ভিডিও বার্তায় তিনি অভিযোগের জবাব দেন। তাঁর বক্তব্য ছিল, 'কোনও বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি'। তিনি আরও বলেন, 'সরে যেতে বলা হয়েছে। হ্যাঁ, আমার হয়তো বুঝিয়ে বলা উচিৎ ছিল'।
সোমবার ফেসবুক লাইভে বিষয়টি নিয়ে সরব হন মমতা। দরিদ্র মানুষের প্রতি সহানুভূতির বার্তা দেন তিনি। তাঁর কথায়, 'দরিদ্রকে ঘৃণা করবেন না দয়া করে'। ওই শিশুর খাবার নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যে মা রাস্তার উপর বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছে, সে অসহায়'। এরপর দুধ ফেলে দেওয়ার প্রসঙ্গও তোলেন তিনি। তাঁর বক্তব্য, 'দুধটা ফেলে দিতে খারাপ লাগল না?' এরপরই অগ্নিমিত্রার উদ্দেশে কড়া বার্তা দেন তিনি। বলেন, 'মনে রাখবেন মায়ের অভিশাপ, বড় অভিশাপ'।
এরপর ওই পরিবারের পাশে থাকার কথা জানান মমতা। তিনি বলেন, আমি এই পরিবারটার দায়িত্ব নিতে তৈরি'। পরিবারটি রাজি থাকলে বিকল্প থাকার ব্যবস্থার কথাও জানান। তাঁর বক্তব্য, 'আমি কোনও কর্মীর বাড়িতে ওদের থাকার ব্যবস্থা করে দেব'। শিশুটির ভবিষ্যৎ নিয়েও সহায়তার আশ্বাস দেন তিনি। বলেন, 'বাচ্চার পড়াশোনার দায়িত্বও নেব'।
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
ইডির চিঠিতে কমিশনারের যোগ নেই
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের