নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পাহাড়ের রাজনীতিতে বড় ধাক্কা খেল বিজেপি। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে সরব থাকা কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা অবশেষে গেরুয়া শিবির ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তার এই যোগদান পাহাড়ের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
বুধবার দুপুরে কলকাতার তৃণমূল ভবনে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে কার্শিয়াং কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। তবে জয়ের পর থেকেই ধীরে ধীরে বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে গড়ে তোলার দাবিতে তিনি বরাবরই সরব ছিলেন।
বিষ্ণুপ্রসাদের অভিযোগ, বিজেপি নেতৃত্ব এই দাবি নিয়ে আশ্বাস দিলেও বাস্তবে কোনও কার্যকর পদক্ষেপ করেনি। ফলে দলের উপর ক্ষোভ ক্রমশ বাড়ছিল। নিজের অসন্তোষ প্রকাশ করতে তিনি একাধিকবার বিধানসভার ভেতরে ও বাইরে প্রতিবাদ করেছেন। এমনকি পৃথক রাজ্যের দাবিতে ধর্নাতেও বসেন তিনি। তৃণমূলে যোগদানের পর বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিষ্ণুপ্রসাদ বলেন, 'পাহাড়ের জন্য বিজেপি কখনোই কিছু করবে না। সাধারণ মানুষের উন্নয়নের জন্যই আজ আমি তৃণমূলে যোগদান করেছি।'
তিনি আরও বলেন, ' কেন্দ্র থেকে টাকা পাঠালেও রাজ্যে উন্নয়ন আটকে থাকেনি। সমগ্র ভারতের রাজনীতির যে অবস্থা সেখানে দাঁড়িয়ে বিরোধিতা করার জন্য একমাত্র জননেত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে।'
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের