নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কড়া প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। ভোটে স্বচ্ছতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। ইতিমধ্যেই রিটার্নিং অফিসার নিয়োগে নতুন পদ্ধতি চালু করার পর এবার রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দিয়ে পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা কয়েক গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, গত বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ১৭০ জন সাধারণ পর্যবেক্ষক, ৮৪ জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক এবং ৩৭ জন পুলিশ পর্যবেক্ষক দায়িত্বে ছিলেন। তবে এবার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও কড়া নজরদারির আওতায় আনতে পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা দুই থেকে তিনগুণ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে যে জেলাগুলিকে স্পর্শকাতর বলে মনে করা হচ্ছে সেই সব এলাকায় অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করা হবে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন।
ইতিমধ্যেই, কমিশনের উচ্চপর্যায়ের ট্রেনিংয়ে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচনের সময় কোনও ধরনের হিংসা বা অশান্তি বরদাস্ত করা হবে না। নিয়ম অনুযায়ী সাধারণত মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই পর্যবেক্ষকরা রাজ্যে এসে দায়িত্ব নেন। তবে এবারের নির্বাচনে আগেভাগেই জেলাভিত্তিক আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেছে কমিশন, যাতে সম্ভাব্য সমস্যা আগে থেকেই চিহ্নিত করা যায়।
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের