নিজস্ব প্রতিনিধি , হুগলী - ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়াকে ঘিরে ফের অশান্তি বাংলায়। ডানকুনিতে এক BLOকে প্রকাশ্য রাস্তায় জুতোপেটা করার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এক ভোটারের বাংলাদেশি পরিচয় নিয়ে বিতর্কের জেরেই এই অশান্তির সূত্রপাত।
ঘটনাটি হুগলী জেলার ডানকুনি পুরসভার ৬ নম্বর বুথ এলাকায়। জানা গেছে, ডানকুনির ৫ নম্বর বুথের BLO বিমলি টুডু হাঁসদা অভিযোগ করেন, পাশের ৬ নম্বর বুথের ভোটার আবদুল রহিম গাজি মিথ্যা পরিচয়ে SIR প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম পূরণ করেছেন এবং তিনি বাংলাদেশি নাগরিক। এই অভিযোগ তিনি সংশ্লিষ্ট বুথের BLO ও গোটা SIR প্রক্রিয়ার তদারককারী বিডিওকে লিখিতভাবে জানান।
অভিযোগ, বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত ভোটার ও তার অনুগামীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিমলি টুডু হাঁসদার অভিযোগ, গাজির ‘বাংলাদেশি’ পরিচয় প্রকাশ্যে আসার আশঙ্কায় তার উপর চড়াও হওয়া হয়। এমনকি, তাকে জুতোপেটা ও ঘুসি মারার ঘটনাও ঘটে বলে অভিযোগ। মারধরের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।
পরে বিষয়টি মেটাতে উদ্যোগ নেন সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শেখ আসরাফ হোসেন। তিনি দুপক্ষকে ডেকে মীমাংসার চেষ্টা করেন। তবে কাউন্সিলরের দাবি, BLO বিমলি টুডু হাঁসদা সেই বৈঠকে হাজির হননি এবং সহযোগিতা করেননি। শেষ পর্যন্ত তিনি ডানকুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের