নিজস্ব প্রতিনিধি, কারুর – ভিন্ন জাতে প্রেম করার মর্মান্তিক পরিণতি তামিলনাড়ুর কারুর জেলায়। সম্পর্ক মেনে নেয়নি পরিবার। তরুণীর গলা কেটে আত্মঘাতী প্রেমিক। পাল্লাপট্টি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তরুণী।
সূত্রের খবর, আত্মঘাতী যুবকের নাম বসন্ত কুমার (২৬)। আরাভাকুরিচি তালুকের ভেলামবাডি গ্রামের রেঙ্গারাজ নগরের বাসিন্দা। পেশায় একজন ইলেকট্রিশিয়ান। পটার সম্প্রদায়ের ছিল যুবক। ১৬ বছরের তরুণী পালাপট্টির একটি সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রী। বোয়ের নাইকার সম্প্রদায়ের সে।
তরুণীর অভিযোগ, পরিবার তাঁদের বিয়ের বিরোধিতা করছে। তাই একসঙ্গে জীবন শেষ করে দেওয়া উচিত। বসন্ত কুমার তার পকেট থেকে একটি ব্লেড বের করে তরুণীর গলা কেটে ফেলার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তরুণী মাটিতে লুটিয়ে পড়ে। এরপর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে যুবক। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তরুণী।
পাল্লাপট্টি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যুগলকে। কিন্তু যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসার পর তরুণীকে করুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ৩০৭ (খুনের চেষ্টা) এবং ১৭৪ (সন্দেহজনক মৃত্যু) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আরাভাকুরিচি পুলিশ।
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের