নিজস্ব প্রতিনিধি , কেরল - পৃথিবী যে গোল তা ফের প্রমাণিত হল। মাত্র ৬ বছর বয়সে ভুল করে অন্য একটি ট্রেনে চেপে সোজা কেরল চলে গেছিলেন। তবে ১৪ বছর পর হঠাৎই মায়ের কোলে ফিরে এল সেই ছেলে। ঘটনাটি রীতিমত অবাক করার মত। তবে একেবারে অসম্ভব নয়।ঘটনাটি সাড়া ফেলে দিয়েছে কেরলে।
সূত্রের খবর , ঘটনাটি ২০১২ সালের। ছেলেটির নাম রাজা।ইটভাটার কাজে বাবার সঙ্গে হাওড়া যাওয়ার কথা ছিল তাঁর। কিন্ত স্টেশনের প্রবল ভিড়ে কখন যে বাবার হাত ছেড়ে যায় বুঝতে পারেনি। ভুল ট্রেন উঠে কেরলের এর্নাকুলামে পৌঁছে যান তিনি। এরপর সেই সময়ের হারিয়ে যাওয়া শিশুটিকে হেফাজতে নেয় রিলপুলিশ। তারা একটি হোমে থাকার ব্যবস্থা করে দেয় শিশুটিকে।
একটা সময় ঘরের ছেলেকে খোঁজা বন্ধ করে দেয় পরিবার। প্রায় চোদ্দ বছর ধরে ছেলের খোঁজ চালানোর পর হাল ছেড়ে দেয়। তখনই আশার আলো জাগিয়ে মিরাকেল ঘটায় শিশুকল্যাণ কমিটি। রাজার কাছ থেকে পরিচয় জানতে চাইলে তিনি শুধু গ্রাম ও এলাকার নামটুকু বলেন। ঝাড়খণ্ডের চাঁইবাসায় থাকেন বলে জানিয়েছিলেন রাজা। এরপর শিশুকল্যাণ কমিটির তরফে গ্রামে যোগাযোগ করে রাজার ছবি ও ভিডিও পাঠানো হয়। সোশ্যাল মিডিয়াতেও সেইসব ছবি ভিডিও পোস্ট করা হয়।
এরপর খোঁজ মেলে পশ্চিম সিংভূমের হরিমারা গ্রামের গোপ পরিবারের। পরিবারের তরফে শনাক্ত করতেই রাজাকে ঘরে ফিরিয়ে আনা হয়। ছেলেকে ঘরে ফিরে রীতিমত উচ্ছ্বসিত ও আপ্লুত মা। ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি। শুধু তাই নয় , শিশুকল্যাণ কমিটিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। তবে দুঃখের বিষয় বাবাকে দেখতে পাননি রাজা। প্রয়াত হয়েছেন বাবা। কাঁদতে কাঁদতে মা বলেন , "আমার ছেলে বেঁচে আছে এটাই ভেবে অবাক লাগছে। কত খুঁজেছি খোঁজ পাইনি। যারা এই কাজ করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ।"
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের