নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - বিদ্যালয়ের মূল গেটে ঝুকিয়ে দেওয়া হল তালা। ঝাড়গ্রাম জেলার রোহিনী গ্রাম পঞ্চায়েতের আঁধারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোমবার সকালে শুরু হয় চাঞ্চল্য। দীর্ঘদিন অবহেলা করা সেই বিপজ্জনক ভবনের বিরুদ্ধে সোমবার সকাল থেকেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা ।
স্থানীয় সূত্রের খবর , ২০১৬ সাল থেকে স্কুলের অবস্থা ভগ্নদশায় হলেও প্রশাসনের তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দেওয়ালে বড় বড় ফাটল , ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট , বেরিয়ে এসেছে মরছে ধরা লোহার রড। বর্ষার জলে দেওয়াল জুড়ে দাগ , নেই ক্লাসরুমে দরজা। সব মিলিয়ে যেন আতঙ্কে কাটছে ছাত্রছাত্রী সহ শিক্ষকদের দিন। পড়ুয়াদের সুরক্ষার জন্য আপাতত পাশের আন্ধারি জুনিয়র হাইস্কুলের বারান্দায় ক্লাস চলছে , তবে সেখানোও পড়াশোনায় নানা সমস্যা দেখা দিচ্ছে। গ্রামবাসী স্বপন সরঙ্গী সহ রাধাকান্ত হাটুই জানিয়েছেন , একাধিকবার অভিযোগ করেও কোনও সুরাহা হয়নি। তাদের দাবি নতুন ভবন নির্মাণ বা অবিলম্বে সংস্কার ছাড়া কার কোনও উপায় নেই।
শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে বিদ্যালয়ের গেট থেকে তালা খোলা হয়। তবে এলাকাবাসীর ক্ষোভ এখনো অটুট। গ্রামবাসীরা জানিয়েছেন যতদিন না নতুন ভুবন তৈরি হচ্ছে বা সংস্কারকাজ শুরু হচ্ছে ততদিন পড়ুয়াদের জীবনের ঝুঁকি থেকেই যাবে। প্রতিশ্রুতি নয় তারা আবার বাস্তব পদক্ষেপ চান। নাহলে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে আর তার সম্পূর্ণ দায় প্রশাসনকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের