নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ভারতবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে ৭ বিদেশীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ৭ জনকেই। ধৃতদের মধ্যে রয়েছেন ১ জন আমেরিকান ও ৬ জন ইউক্রেনীয়ান। বৈধ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিল অভিযুক্তরা। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে গ্রেফতার।
সূত্রের খবর, বৈধ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করলেও অনুমতি ছাড়াই মিজোরামের দিকে চলে যান ৭ বিদেশী। অভিযোগ, লুকিয়ে সীমান্ত পেরিয়ে মায়ানমারে গিয়েছিলেন অভিযুক্তরা। সেখানে ভারতবিরোধী গোষ্ঠীগুলির সঙ্গে দেখা করেন তাঁরা। ইউরোপ থেকে অবৈধ উপায়ে নিয়ে আসা ড্রোন মিজোরামে পৌঁছে দিয়েছিলেন ৭ জন বিদেশী। তাঁদের বিরুদ্ধে ভারতের নিষিদ্ধ তালিকায় থাকা গোষ্ঠীগুলিকে সাহায্য করার অভিযোগ রয়েছে।
কলকাতা বিমানবন্দর থেকে আমেরিকানকে, লখনউ বিমানবন্দর থেকে ৩ জন ইউক্রেনীয়ানকে ও দিল্লি বিমানবন্দর থেকে আরও ৩ জন ইউক্রেনীয়ানকে গ্রেফতার করে এনআইএ। দিল্লিতে তাঁদের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ। আদালতে পেশ করা হয়। আগামী ২৭ মার্চ পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। এই ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত তা জানার চেষ্টা চালাচ্ছেন এনআইএ আধিকারিকরা।
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের