নিউজ ডেস্ক - বহু প্রতীক্ষিত ভারত-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাণিজ্যচুক্তি নিয়ে বড় আপডেট দিল কেন্দ্র। দীর্ঘদিনের আলোচনার পর চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে পৌঁছেছে বলে ইঙ্গিত মিলেছে। এই সমঝোতা কার্যকর হলে ইউরোপের বিশাল বাজারে ভারতীয় পণ্যের প্রবেশ আরও সহজ হবে। একইসঙ্গে দেশের বাজারে একাধিক ইউরোপীয় পণ্যের দামও কমতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছিল ২০০৭ সালে। তবে শুল্ক, বাজারে প্রবেশাধিকার-সহ একাধিক বাণিজ্যিক শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য ছিল। সেই কারণেই দীর্ঘদিন চুক্তি চূড়ান্ত করা সম্ভব হয়নি। বহু দফার আলোচনা ও দর কষাকষির পর চলতি বছরের জানুয়ারি মাসে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়। তখনই দুই পক্ষ সমঝোতার বিষয়ে ঐকমত্যে পৌঁছয়। সেই সময় চুক্তি প্রায় চূড়ান্ত বলেও জানানো হয়েছিল। কিন্তু বাস্তবে কার্যকর হয়নি।
ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে এই সমঝোতার মূল লক্ষ্য বাণিজ্য আরও সহজ করা। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে শুল্ক কমানোর পথ খুলে দেওয়া। এর ফলে ভারতীয় পণ্যের জন্য ইউরোপের বিশাল বাজার আরও উন্মুক্ত হবে। একইসঙ্গে ইউরোপীয় পণ্যও ভারতের বাজারে সহজে প্রবেশের সুযোগ পাবে।
রবিবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই বিষয়ে মুখ খোলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানান, আগামী ডিসেম্বরেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হতে পারে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী বছরের ফেব্রুয়ারি অথবা মার্চ মাস থেকে তা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর মতে, এই চুক্তি কার্যকর হলে ভারতীয় রপ্তানিকারক ও শিল্পক্ষেত্র বড় সুবিধা পাবে। ইউরোপের বাজারে ভারতীয় পণ্যের প্রবেশও আরও সহজ হবে।
যদিও চুক্তির সমস্ত শর্ত এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে বিভিন্ন সূত্রের দাবি, ইউরোপ থেকে আমদানি হওয়া উচ্চমূল্যের গাড়ির উপর শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে ভারত। বিশেষ করে ১৫ হাজার ইউরোর বেশি মূল্যের গাড়ির ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হতে পারে। সেই প্রস্তাব অনুমোদন পেলে দেশের বাজারে বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জের মতো ইউরোপীয় সংস্থার গাড়ির দাম কমতে পারে। শুধু তাই নয়, বিদেশি ওয়াইনের উপর আমদানি শুল্ক কমানোর বিষয়টিও আলোচনায় রয়েছে। ফলে চুক্তি কার্যকর হলে দেশের বাজারে বিদেশি ওয়াইনের দামও কমতে পারে বলে মনে করা হচ্ছে।
এ প্রসঙ্গে পীযূষ গোয়েল বলেন, 'চুক্তিটি কার্যকর হলে ইউরোপের বাজার আমাদের জন্য প্রায় শূন্য শুল্কে উন্মুক্ত হয়ে যাবে। এর ফলে ভারতীয় ব্যবসা ও শিল্পক্ষেত্র বড় সুবিধা পাবে। বর্তমানে গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের গুরুত্বও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে'।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের