নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - বৃষ্টি থেমে গেলেও উত্তরবঙ্গের পাহাড়ে আতঙ্ক এখনও কাটেনি। মিরিক থেকে দার্জিলিং সর্বত্রই প্রকৃতির তাণ্ডবের দাগ রয়ে গেছে। এর মধ্যেই ফের বড় ধরনের ধস নামল ১০ নম্বর জাতীয় সড়কে, ফলে বাংলা ও সিকিমের যোগাযোগ কার্যত বিপর্যস্ত। ভরা পর্যটন মরশুমে এই ধসে বিপাকে পড়েছেন শতাধিক পর্যটক।
সূত্রের খবর, শনিবার রাতের ভয়াবহ বৃষ্টিতে দার্জিলিংয়ের একাধিক এলাকা বিধ্বস্ত হয়। যদিও এই মুহূর্তে পাহাড় থেকে পর্যটকরা নিরাপদে নেমে আসছেন, তবুও ধস আতঙ্ক এখনও পিছু ছাড়ছে না স্থানীয়দের। বৃহস্পতিবার রাতে ২৯ মাইল ও গেলখোলার মধ্যে ১০ নম্বর জাতীয় সড়কে বড় ধস নেমে কার্যত বন্ধ হয়ে যায় বাংলা-সিকিম লাইফলাইন। এই রাস্তাই দুই রাজ্যের প্রধান সংযোগ মাধ্যম হওয়ায় এর বন্ধ হয়ে যাওয়ায় প্রবল সমস্যায় পড়েছেন পর্যটকরা।
একমুখী করে যানবাহন চলাচলের চেষ্টা হলেও তীব্র যানজটের কারণে সেভক থেকে লাভা, আলগাড়া হয়ে গরুবাথান ঘুরে কালিম্পং ও সিকিমে যেতে হচ্ছে পর্যটকদের। এতে যাত্রাপথে সময় লাগছে প্রায় চার ঘণ্টা বেশি। ধস সরানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়, তবে এখনো স্বাভাবিক হয়নি যান চলাচল।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের