নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - অবিরাম বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জুড়ে ভয়াবহ পরিস্থিতি। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। দুর্গতদের উদ্ধারে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
সূত্রের খবর, আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই টানা বর্ষণে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে সমগ্র উত্তরবঙ্গ। পাহাড়ি এলাকায় নেমেছে ধস, প্লাবিত একাধিক সমতল অঞ্চল। প্রাণহানির খবর ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে NDRF। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকাজে ইতিমধ্যেই নামানো হয়েছে NDRF-এর তিনটি টিম। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও মিরিকে চলছে তৎপর উদ্ধার অভিযান।
উদ্ধরকার্যে দ্রুততা আনতে নামানো হচ্ছে আরও দল। ইতিমধ্যেই মালদহ থেকে রওনা দিয়েছে চতুর্থ দল, আর পঞ্চম টিম পাঠানো হচ্ছে কলকাতা থেকে। জলবন্দি মানুষদের উদ্ধার ও পাহাড়ি ধসে আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়েছে।
দার্জিলিং ও কালিম্পংয়ে অবিরাম বৃষ্টিতে ভূমিধসের ফলে বন্ধ হয়ে গেছে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। নিরাপত্তার স্বার্থে জিটিএ প্রশাসন বন্ধ করে দিয়েছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র টাইগার হিল, রক গার্ডেন-সহ সমস্ত পর্যটন এলাকা। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা বিজ্ঞপ্তি।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের