নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি - আগামী ৯ এপ্রিল অসমে বিধানসভা নির্বাচন। ভোট হবে ১২৬ কেন্দ্রে। ভোটের প্রাক্কালে উত্তাল অসম। পুলিশ শিবির লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়েছে। নেপথ্যে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম বা আলফা (আই) জঙ্গি গোষ্ঠী। আহত হয়েছেন ৪ জন পুলিশকর্মী।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে তিনসুকিয়ার জাগুন এলাকায় পুলিশ কমান্ডো শিবিরে। অরুণাচল-অসম সীমান্তের কাছে এই শিবির। আচমকা পুলিশ কমান্ডো শিবিরে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। গুরুতর আহত হন ৪ পুলিশকর্মী। তাঁদের ডিব্রুগড়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, শিবির লক্ষ্য করে ছোঁড়া হয়েছে পাঁচটি গ্রেনেড বা রকেট চালিত গ্রেনেড।
অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেনি পুলিশ বা জেলা প্রশাসন। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি। হামলার দায় স্বীকার করে নিয়েছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম বা আলফা (আই) জঙ্গি গোষ্ঠী।
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের