নিজস্ব প্রতিনিধি, গুজরাত – মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি সঙ্কট। হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ‘আহত’ ইরান। যদিও ভারত সহ ৫ দেশকে হরমুজ ব্যবহারে সবুজ সংকেত দিয়েছে তেহরান। এই আবহে শুক্রবার ভোরে গুজরাতে এল LPG বোঝাই ‘জগ বসন্ত’। এর আগেই ‘শিবালিক’, ‘নন্দাদেবী’ এসেছিল ভারতে।
এদিন কেন্দ্রীয় সরকারের জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, গত সোমবার হরমুজ প্রণালী পার হয়েছিল ‘জগ বসন্ত’ জাহাজ। এর মধ্যে রয়েছেন ২৭ জন ভারতীয় নাবিক। কুয়েত থেকে LPG বোঝাই করে গুজরাতের কান্দলা বন্দরে এসেছে জাহাজটি। আগামী দু দিনের মধ্যে LPG বোঝাই ‘পাইন গ্যাস’ নামে আরও একটি জাহাজ ভারতে চলে আসবে।
উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে গুজরাতের মুন্দ্রা বন্দরে পৌঁছয় ‘শিবালিক’, ‘নন্দাদেবী’। এই দুই ট্যাঙ্কার ভাড়া করেছিল ভারতীয় রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার মালিকানাধীন ‘শিবালিক’ ও ‘নন্দাদেবী’।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণের সমুদ্রপথ হরমুজ প্রণালী। ওমান উপসাগরের সঙ্গে পারস্য উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী খুব চওড়া নয়। সংকীর্ণতম বিন্দুতে মাত্র ৩৩ কিলোমিটার চওড়া। এই পথ দিয়ে বিশ্ববাজারে পৌঁছয় প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল। হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল রফতানি করে সবচেয়ে বেশি। প্রায় ৯০ শতাংশ। হরমুজ প্রণালী দিয়ে ট্য়াঙ্কারে করে নিয়ে যাওয়া হয় বিশ্বজুড়ে ২০ শতাংশ জ্বালানি তেল।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের