নিজস্ব প্রতিনিধি , হাওড়া - উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চাঞ্চল্য। অস্থায়ী ট্রাফিক হোমগার্ডের হাতে নিগৃহীত এক মহিলা জুনিয়র চিকিৎসক। নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ হোমগার্ডের বিরুদ্ধে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে কালীপুজোর রাতে। অভিযোগ, উলুবেড়িয়া ট্রাফিক গার্ডের হোমগার্ড শেখ বাবুলাল বয়স ৩৫ তার এক আত্মীয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। তার সঙ্গে ছিলেন আরও ১০–১২ জন। ওই সময় হাসপাতালের প্রসূতি বিভাগে ডিউটিতে ছিলেন এক মহিলা জুনিয়র চিকিৎসক। রোগীকে পরীক্ষা করার পর রেস্ট রুমে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় দলবল নিয়ে হোমগার্ড চিকিৎসকের উপর চড়াও হন। নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে তিনি চিকিৎসককে অশ্লীল ভাষায় গালাগাল করেন, হাত মুচকে দেন এবং ঘাড়ে ঘুষিও মারেন।
এখানেই থেমে থাকেনি সেই হোমগার্ড। চিকিৎসককে তিনি হুমকিও দেন, বাইরে বেরোলেই তাকে ধর্ষণ করা হবে। আচমকা হামলায় আতঙ্কিত হয়ে পড়েন ওই চিকিৎসক। তার চিৎকার শুনে ওয়ার্ডের অন্যান্য নার্স ও আয়া ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে নিগৃহীতা চিকিৎসক রাতেই উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
নিগৃহীতা মহিলা চিকিৎসকের দাবি, ঘটনার সময় ওয়ার্ড এলাকায় কোনও নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন না, ফলে হামলাকারীরা নির্বিঘ্নে আক্রমণ চালাতে পেরেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই শেখ বাবুলালসহ আরও দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। উলুবেড়িয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের