নিজস্ব প্রতিনিধি , হাওড়া - উলুবেড়িয়ায় খড়িয়া ময়নাপুর এলাকায় জুনিয়র মহিলা চিকিৎসককে শারীরিক নির্যাতন ও ধর্ষণের হুমকির ঘটনায় পুলিশ আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম শেখ সম্রাট। এই ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত সংখ্যা বেড়ে দাঁড়াল তিন।
সূত্রের খবর, ঘটনা ঘটে সোমবার সন্ধ্যায়। প্রসূতি হাসপাতালে রোগীর পরিবারের বিরুদ্ধে মহিলা জুনিয়র চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠে। পুলিশের পরিচয় দিয়ে দুজন হোমগার্ড ওই চিকিৎসকের গায়ে হাত তোলে। এমনকি, তাকে চর মেরে তার হাত মুচকে দেওয়া হয় বলেও অভিযোগ চিকিৎসকের। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ দুজন হোমগার্ডকে গ্রেফতার করে মঙ্গলবার। সেই ঘটনায় বুধবার আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শেখ সম্রাট। বুধবার তাকে উলুবেড়িয়া আদালতে পেশ করা হয়।
উল্লেখ্য, উলুবেড়িয়ার খড়িয়া ময়নাপুর এলাকার এক প্রসূতি হাসপাতালে ভর্তি রোগীর পরীক্ষা করতে গেলে বিভিন্ন সমস্যার কারণে চিকিৎসক প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করে ফিরে আসেন। এসময় রোগীর আত্মীয় ও হোমগার্ড তার কাছ থেকে রোগীর বর্তমান অবস্থার তথ্য জানতে চান। চিকিৎসক সব তথ্য জানালেও তাতে সন্তুষ্ট হননি তারা। অভিযোগ, এরপরই হঠাৎ ওই মহিলা চিকিৎসককে হোমগার্ড ও আরও দুইজন চড় থাপ্পড় মারতে শুরু করেন এবং তাকে ধর্ষণের হুমকিও দেন। মহিলা চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ।
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা
ভদ্রেশ্বরের দুর্ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল
তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ
বদল শ্রাবণী মেলার ট্রেনের স্টপেজেও
প্রতিবাদ মিছিল ঘিরে পাল্টা স্লোগান, ধস্তাধস্তি; পরিস্থিতি সামাল দেয় পুলিশ
ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের