নিজস্ব প্রতিনিধি , হাওড়া - উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের উপর হামলা ও ধর্ষণের হুমকির ঘটনার প্রতিবাদে সরব চিকিৎসক মহল। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত প্রতীকী ৫ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন।
সূত্রের খবর, ঘটনার পর থেকেই হাসপাতালজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মহিলা চিকিৎসকের নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন জুনিয়র ও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা। তাঁদের দাবি, হাসপাতালের ভিতরে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অভিযুক্ত অস্থায়ী হোমগার্ডকে অবিলম্বে বরখাস্ত করতে হবে, এবং পুলিশ ফাঁড়িতে কর্মীসংখ্যা বাড়াতে হবে।
ডাক্তারদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে, ওয়ার্ডে প্যানিক বোতাম বসানো, প্রতিটি ওয়ার্ডে নিরাপত্তা টহল, কেবলমাত্র একজন করে রোগীর আত্মীয়ের প্রবেশ অনুমতি, হাসপাতালের কর্মীদের জন্য সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক করা, এবং ওয়ার্ডে ঢোকার মুখে লিফট বন্ধ রাখা। শুধু ১১ দফা দাবি পেশ করাই না প্রতীকী প্রতিবাদ হিসেবে শুক্রবার হাসপাতালের চিকিৎসকেরা পেন ডাউন কর্মসূচি পালন করবেন।
ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও নিরাপত্তা সংস্থাকে শোকজ করা হয়েছে এবং ৩ দিনের মধ্যে জবাব দিতে বলার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার রাতে উপস্থিত নিরাপত্তা কর্মীদেরও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের