নিজস্ব প্রতিনিধি, হিমাচল প্রদেশ – তুষারপাতে ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ডে’ পরিণত হয়েছে হিমাচল প্রদেশ। এর মধ্যে দোসর ঝড়-বৃষ্টি। বরফ ও বৃষ্টিপাতে পিচ্ছিল হয়ে শুধুমাত্র মানালিতেই বন্ধ হয়ে গিয়েছে ১২০০ টির বেশি রাস্তা। ভারী তুষারপাতের জেরে লাহুল-স্পিতি, মানালি এবং শিমলায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা।
হাওয়া অফিস সূত্রে খবর, ৪০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। লাহুল এবং স্পিতির গোন্দলায় ২২ সেন্টিমিটার, কুকুমসেরিতে ২১ সেন্টিমিটার, কুল্লু জেলার কোঠিতে ২০ সেন্টিমিটার, কোকসরে ১৯ সেন্টিমিটার, হংসায় ১৫ সেন্টিমিটার এবং কেলঙে ১২ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। দৃশ্যমানতা নেমে এসেছে প্রায় ৫০০ মিটারে। কুফরিতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯৪ কিলোমিটার এবং রেচং পেও-তে ঘণ্টায় ৭২ কিলোমিটার।
শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। হিমাচলের পূর্তমন্ত্রী বিক্রমাদিত্য সিং জানিয়েছেন, যে সব জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, তা পরিষ্কার করে দ্রুত স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। স্নো ব্লোয়ার, জেসিবি এনে বরফ সরানোর কাজ চলছে। তুষারপাতের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছেন বহু পর্যটক।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের