নিজস্ব প্রতিনিধি, হিমাচল প্রদেশ – তুষারের চাদরে ঢাকা মানালি। তুষারপাতে ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ডে’ পরিণত হয়েছে হিমাচল প্রদেশ। এর মধ্যে দোসর বৃষ্টি। বরফ ও বৃষ্টিপাতে পিচ্ছিল হয়ে মানালিতে বন্ধ ১২০০ টির বেশি রাস্তা। ভারী তুষারপাতের জেরে লাহুল-স্পিতি, মানালি এবং শিমলায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা।
হাওয়া অফিস সূত্রে খবর, লাহুল এবং স্পিতির গোন্দলায় ২২ সেন্টিমিটার, কুকুমসেরিতে ২১ সেন্টিমিটার, কুল্লু জেলার কোঠিতে ২০ সেন্টিমিটার, কোকসরে ১৯ সেন্টিমিটার, হংসায় ১৫ সেন্টিমিটার এবং কেলঙে ১২ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। দৃশ্যমানতা নেমে এসেছে প্রায় ৫০০ মিটারে। কুফরিতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯৪ কিলোমিটার এবং রেচং পেও-তে ঘণ্টায় ৭২ কিলোমিটার।
শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। হিমাচলের পূর্তমন্ত্রী বিক্রমাদিত্য সিং জানিয়েছেন, যে সব জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, তা পরিষ্কার করে দ্রুত স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। স্নো ব্লোয়ার, জেসিবি এনে বরফ সরানোর কাজ চলছে। তুষারপাতের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছেন বহু পর্যটক।
ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্ক তুঙ্গে, নতুন গাড়ি বা পুরো টাকা ফেরতের নির্দেশ আদালতের
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ
জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
গত বছরের পদদলিত হওয়ার ঘটনার পর বাড়তি সতর্কতা প্রশাসনের, নজরদারিতে ড্রোন থেকে ৫০০ সিসিটিভি
নতুন ওয়েবসাইট রেলওয়ান অ্যাপে দ্রুত বুকিং
মহাসমারহে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা
একাধিক ফ্ল্যাট, জমি, বাংলো ও বিপুল সোনা-রুপোর হদিস, গ্রেফতার প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার
কুডনকুলমের ১৯ হাজার স্পর্শকাতর তথ্য ফাঁস! সাইবার হামলায় প্রশ্নের মুখে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা
হরমুজ পেরিয়ে নিরাপদে থাকার কথা জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন পুণের যুবক
মর্গে ভুল দেহ শনাক্ত, শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই সামনে এল অবিশ্বাস্য সত্য
তল্লাশি অভিযানে উদ্ধার পিকা মেশিন গানের গোলাবারুদ, জোরদার করা হল গোটা এলাকার নজরদারি
জমি নিয়ে বিবাদের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ক্ষেতমজুর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...