নিজস্ব প্রতিনিধি , বীরভূম - শাসক দলের পাশাপশি এবার অযোগ্য তালিকায় নাম লেখালো বিজেপিও। অযোগ্য প্রার্থীদের তালিকায় উঠে এল জেলা বিজেপি নেতা সুরজিৎ সরকারের স্ত্রীর নাম। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সূত্রের খবর, এসএসসির পক্ষ থেকে অযোগ্যদের তালিকা প্রকাশ করার পর থেকে একাধিক শাসক দলের পরিবার ও আত্মীয়দের নাম সামনে এসেছে। সেই প্রতিযোগিতায় এবার নাম লেখালো বিরোধী শিবির। অযোগ্যদের তালিকায় এবার নাম উঠল বীরভূম জেলা বিজেপি নেতা সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষী বিশ্বাসের নাম। স্কুল সার্ভিস কমিশনের তালিকায় ৬৫৩ নম্বরে অন্তর্ভুক্ত হয়েছেন লক্ষী বিশ্বাস। লক্ষী বিশ্বাস বীরভূমের রামপুরহাটের কুশুম্বা হাইস্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তবে তার বাড়িতে গিয়ে সাক্ষাৎ মেলেনি তিনি বা তার স্বামী সুরজিৎ সরকারকে। জানা গেছে, সুরজিৎ সরকার ইতিমধ্যেই সিবিআইয়ের তদন্তের আওতায় রয়েছেন।
রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া এসেছে। তৃণমূলের অনুব্রত মণ্ডল জানিয়েছেন, 'বিষয়টি রাজ্য পর্যায়ে দেখা হবে।' অপরদিকে, এই প্রসঙ্গে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, ' লক্ষী বিশ্বাস বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী। তৃণমূল এখন নিজেদের পিঠ বাঁচাতে বিজেপির নাম তালিকার অন্তর্ভুক্ত করতে চাইছে। সম্পূর্ণ ভাবে চক্রান্ত ছাড়া আর কিছু না।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের