নিজস্ব প্রতিনিধি , তেহরান - ইরানের ওপর আমেরিকা ইজরায়েলের যৌথ হানায় বিধ্বস্ত গোটা বিশ্ব। জ্বালানি সঙ্কট চরম আকার ধারণ করলেও এই যুদ্ধ অব্যাহত। হুমকির পর পাল্টা হুমকি। আবার আক্রমণের পর পাল্টা আক্রমণ। ইরানকে পুরো নরক বানিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে হামলার মতই জবাব দিতেও দেরি করল না প্রতিপক্ষ। ট্রাম্পকে কটাক্ষ করে পাল্টা হুঁশিয়ারি দিলেন ইরানের সেনা সদর দফতরের প্রতিনিধি জেনারেল আলি আবদোল্লাহি আলিয়াবাদি।
ট্রাম্পের হুমকির জবাবে আবদোল্লাহি বলেছেন , "হার স্বীকার করে নেওয়ার পর আমেরিকার আগ্রাসী ও যুদ্ধবাদী প্রেসিডেন্ট ফের মরিয়া হয়ে উঠেছেন। অসহায়, ভারসাম্যহীন ও নির্বোধের মতো কাজ করছেন তিনি। ইরানের পরিকাঠামো-সহ জাতীয় সম্পদকে নিশানা করার ভয় দেখাচ্ছেন।"
ইরানের তরফে আরও জানানো হয়েছে , এই মুহূর্তে দেশের রক্ষার জন্য কোনো দ্বিধা করবেনা সেনা জওয়ানরা। যা করতে হয় তাই করবে। এরপর পাল্টা হুমকি দিয়ে বলা হয় , পশ্চিম এশিয়ায় আরও বড় হামলা চালাবে ইরান। পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সামরিক কাঠামো, ইজরায়েলি অবকাঠামোগুলির উপর আরও বিধ্বংসী হামলা চালানো হবে। ট্রাম্পের ভঙ্গিতেই নরক বানিয়ে দেওয়ার হুঙ্কার দেন আবদোল্লাহি।
উল্লেখ্য , শান্তিচুক্তি স্থাপন করাসহ হরমুজ প্রণালী উন্মুক্ত জন্য ইরানকে গত ২৬ শে মার্চ ১০ দিন সময় দিয়েছিলেন ট্রাম্প। এই সময়সীমার মধ্যে ইরান সম্মতি না দিলে আমেরিকা আরও কঠোর পদক্ষেপ করবে বলে জানানো হয়। সেই সময়সীমা শেষ হতে বাকি আর দুদিন মত। সেই কথা মনে করিয়ে দিয়ে ট্রাম্প বলেন , "ইরানকে আমি দশ দিনের সময়সীমা দিয়েছিলাম। হয় হরমুজ মুক্ত করুন না হলে চুক্তি করুন। ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে। আর ৪৮ ঘণ্টা বাকি রয়েছে। এর মধ্যে হরমুজ না খুললে ইরানের উপরক নেমে আসবে।"
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের