নিজস্ব প্রতিনিধি, দিল্লি – রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে ভারতকে জাতিবিদ্বেষী মন্তব্য আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শদাতা পিটার নাভারো। তাঁর দাবি, “রাশিয়ার তেলে ব্রাহ্মণদের মুনাফা অর্জন!” এই বিতর্কিত মন্তব্যের পর প্রবল সমালোচনার মুখে পড়েছেন নাভারো। কিন্তু তাঁর মন্তব্যকে সমর্থন করেছেন দলিত কংগ্রেস নেতা উদিত রাজ।
প্রাক্তন সাংসদ উদিত রাজ বলেন, “নাভারোর কথায় আমি একেবারে একমত। ভারতের কর্পোরেট সংস্থাগুলির অধিকাংশই উচ্চবর্ণের ব্যক্তিরা পরিচালনা করেন। তারাই রুশ তেল থেকে মুনাফা অর্জন করছেন, সাধারণ ভারতবাসী নয়। ভারতে এত বেশি জাতিবিদ্বেষ, আমার মনে হয় আগামী ১০০ বছরেও দলিত বা অনগ্রসর শ্রেণির মানুষ কর্পোরেট সংস্থা গড়ে তুলতে পারবে না। তাই নাভারো যা বলেছেন, সেটা তথ্যগত দিক থেকে একেবারে ঠিক।“
পিটার নাভারো বলেছিলেন, “ভারত ক্রেমলিনের জন্য লন্ড্রি ছাড়া আর কিছুই নয়। আপনি ভারতীয় জনগণের খরচে ব্রাহ্মণদের মুনাফা অর্জন করতে সাহায্য করেছেন। আমাদের এটি বন্ধ করা দরকার। রাশিয়ার থেকে কম দামে তেল কিনে পরিশোধন করছে ভারত। তারপর পরিশোধিত তেল বিক্রি করছে ইউরোপের কাছে। মস্কো এবং বেজিংয়ের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক বিশ্বব্যাপী স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে।“
ট্রাম্পের পরামর্শদাতা প্রশ্ন করেন, “মোদি একজন বড় নেতা। আমি বুঝতে পারছি না বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হয়েও কেন তিনি ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংয়ের সঙ্গে বন্ধুত্ব করছেন?“ সম্প্রতি তিনি বলেছিলেন, “ভারতের মদতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। মস্কোর থেকে কম দামে জ্বালানি তেল কেনে নয়াদিল্লি। এর মাধ্যমে ভারত যুদ্ধ চালাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই সাহায্য করছে। ইউক্রেনের পাশে দাঁড়াতে গেলে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ করা জরুরি। সেটাই করেছেন মার্কিন প্রেসিডেন্ট।“
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের