নিজস্ব প্রতিনিধি , অসম - ৯ ই এপ্রিল অসম , কেরল , পুদুচেরিতে ছিল নির্বাচনী লড়াই। সকাল ৭ টা থেকে তিন রাজ্যে শুরু হয় ভোটগ্রহণ প্রক্রিয়া। শেষ হয়েছে সন্ধ্যে ৬ টা নাগাদ। সকাল থেকেই বুথে বুথে ভোটারদের ভিড় চোখে পড়ে। সেই ভিড়ই দিনের শেষে পরিণত হয় ইতিহাসে। ভোটদানের নিরিখে। পুদুচেরিতে তৈরি হল নয়া ইতিহাস। এছাড়া বাকি দুই রাজ্যেও বেড়েছে ভোটদানের হার।
সূত্রের খবর , কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ৮৯ শতাংশেরও বেশি ভোটার নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। পুদুচেরিতে ভোট পড়েছে ৮৯.৮৩ শতাংশ যা সর্বকালের সবচেয়ে বেশি। পুদুচেরিতে সরাসরি লড়াই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ও কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের।
অন্যদিকে , ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কেরলে ৭৪.০৬ শতাংশ ভোট পড়েছিল। এবছর সেটা বেড়ে ৭৭.৩৮ শতাংশ হয়েছে। আবার , ২০২১ সালে ৮২.০৪ শতাংশ ভোট পড়েছিল অসমে। এবছর তা বেড়ে হয়েছে ৮৫.৩৮ শতাংশ।
রাজ্যবাসীর ভোটদানে ভীষণই খুশি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। ভোটের হার বাড়ায় জয় নিয়ে আশাবাদী তিনি। অসমে লড়াই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ও কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের। তিনি বলেছেন , "সমস্ত ভেদাভেদ ভুলে অসমবাসী ভোট দিয়েছেন যেন তাঁদের রাজ্য সুরক্ষিত থাকে।" তবে একেবারে সুস্থ ভোটগ্রহণ হয়েছে তেমনও নয়। অসমে ভোট হিংসায় ৩০ জন আহত হয়েছেন। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭ জনকে।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের