নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতির তালিকা প্রকাশ নিয়ে ফের চাপের মুখে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও শনিবার সন্ধ্যা পর্যন্ত তালিকা প্রকাশ না হওয়ায় কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনকে কটাক্ষ করে তার মন্তব্য , 'নির্বাচন কমিশন ঠিক কী লুকোতে চাইছে?'
তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, SIR-এর আওতায় যাদের নাম ‘লজিকাল ডিসক্রিপেন্সি’র কারণে চিহ্নিত হয়েছে, সেই ভোটারদের পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী, প্রায় এক কোটি ৫৬ লক্ষ ভোটারকে এই অসঙ্গতির কারণেই শুনানিতে ডাকা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট নির্দেশ দেয়, এই তালিকা জনসমক্ষে আনতেই হবে।
তবুও আদালতের নির্দেশ আসার পর প্রায় এক সপ্তাহ কেটে গেলেও তালিকা প্রকাশ না হওয়ায় ক্ষোভ উগরে দিলেন অভিষেক। কমিশনের উদ্দেশ্যে তার প্রশ্ন, 'যে সফটওয়্যারটি ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর মাত্র এক ঘণ্টার মধ্যে ৭ কোটিরও বেশি গণনা ফর্ম বিশ্লেষণ করে অলৌকিকভাবে যুক্তিগ্রাহ্য অসঙ্গতি খুঁজে বের করেছিল বলে দাবি করা হচ্ছে, সেই সফটওয়্যার কি এখন তার গতি ও বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে?'
অভিষেকের আরও বক্তব্য, ' যদি এক ঘণ্টার মধ্যেই ত্রুটিগুলি ধরা পড়ে, তাহলে সেগুলি প্রকাশ করতে দিনের পর দিন সময় লাগছে কেন? কমিশন কি নতুন যুক্তি খুঁজছে, না কি অসঙ্গতিগুলি গোপন করার চেষ্টা চলছে?' এদিকে, সিইও দফতর সূত্রে জানা গেছে, দিল্লির অফিস থেকে বুথ ও বিধানসভা ভিত্তিক তালিকা রাজ্যে পৌঁছতে বিলম্ব হচ্ছে। তালিকা হাতে এলে তা ছাপানোর দায়িত্ব দেওয়া হবে সংশ্লিষ্ট AERO-দের। পরবর্তী পর্যায়ে গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস এবং পুরসভার ওয়ার্ড অফিসে সেই তালিকা টাঙিয়ে দেওয়া হবে।
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের