নিজস্ব প্রতিনিধি, পাটনা – থানায় ফোন করে বিহার পুলিশকে সরাসরি চ্যালেঞ্জ দিয়েছিলেন এক কুখ্যাত গ্যাংস্টার। এরপরই বিহার পুলিশের এনকাউন্টারে খতম কুখ্যাত গ্যাংস্টার। সঙ্গেই মৃত্যু হয়েছে তাঁর সঙ্গীরও। যদিও মৃত্যু হয়েছে এক এসটিএফ জওয়ানেরও।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কুন্দন ঠাকুর। বাড়ি বিহারের মোতিহারি এলাকায়। তাঁর সঙ্গীর নাম প্রিয়াংশু দুবে। বুধবার বিহারের পূর্ব চম্পারণ এলাকায় এনকাউন্টারের ঘটনা ঘটে। দীর্ঘ দিন ধরে কুন্দনের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে তাঁকে খতম করা হয়েছে।
দিন কয়েক আগে চাকিয়া থানার এক পুলিশ আধিকারিককে ফোন করে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন কুন্দন। নেপালের একটি নম্বর থেকে ফোন করে কুন্দন জানিয়েছিলেন, এনকাউন্টারে ১০ থেকে ১৫ জন পুলিশ কর্মীর মৃত্যু হবে। তাঁকে ধরার চেষ্টা করলে বেঁচে ফিরতে পারবেন পুলিশ কর্মীরা।
পূর্ব চম্পার জেলার পুলিশ সুপার সারণ প্রভাত জানিয়েছেন, ক্রমাগত পুলিশকে হুমকি দিচ্ছিলেন কুন্দন। তাঁকে ধরার জন্য চেষ্টা করা হয়। তবে সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না। হুমকি দেওয়ার পরে সে কোথায় আছে তা জানা যায়। এরপরই অভিযান চালানো হয়। কুন্দন এবং তাঁর সঙ্গীদের গুলিতে মৃত্যু হয় শ্রীরাম যাদব নামের এক এসটিএফ জওয়ানের। পাল্টা পুলিশের গুলিতে খতম কুন্দন ও তাঁর সঙ্গী।
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের