নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - টেবিলজুড়ে থরে থরে সাজানো নগদ টাকা, আর তার ঠিক পিছনে বসে এক তৃণমূল নেতা। এমনই একটি ভাইরাল ভিডিও ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক ছড়াল বারাসাতে। ভিডিওতে দেখা গিয়েছে বারাসাত ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহম্মদ গিয়াসউদ্দিন মণ্ডলকে। বিপুল অঙ্কের নগদ লেনদেনের দৃশ্য সামনে আসতেই শুরু হয়েছে প্রশ্ন ও জল্পনা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি টেবিলের উপর গাদা গাদা নোট সাজানো। সেই টাকার পাহাড়ের আড়ালে কার্যত মুখ ঢেকে বসে রয়েছেন এক ব্যবসায়ী, রাকিবুল ইসলাম। তার বাঁ দিকের চেয়ারে বসেছিলেন তৃণমূল নেতা গিয়াসউদ্দিন মণ্ডল। ভিডিওতে রাকিবুলকে ফোনে কথা বলতে শোনা যায়। কথোপকথনে তিনি বলেন, 'অনেকগুলো মডেল আছে। ক্যাশে নেবে না ফাইনান্সে?'
ভিডিওটিতে আরও দেখা যায় কিছুক্ষণ পর একটি নাইলনের ব্যাগ হাতে নিয়ে আরও এক ব্যক্তি সেখানে হাজির হন এবং সেই ব্যাগেও টাকা ভরতে দেখা যায়। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়।
তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন গিয়াসউদ্দিন মণ্ডল। তার দাবি, ' সমাজমাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটা ২০২২ সালের। জমি সংক্রান্ত লেনদেনের জন্য টাকাগুলো ছিল। আমি শুধু সেখানে উপস্থিত ছিল। তবে কেউ এখন আমাকে ফাঁসানোর জন্য এই ভিডিওটি ভাইরাল করেছে। সেটা দলের মধ্যেও কেউ হতে পারে বা কেউ দলের বাইরেও।'

ঘটনায় পাল্টা কটাক্ষের সুর চড়িয়েছে গেরুয়া শিবির। স্থানীয় বিজেপি নেতা তাপস মিত্র বলেন , ' গিয়াসউদ্দিন হচ্ছে একজন জমি মাফিয়া। আর তৃণমূল দলটা এইসব মাফিয়া আর চোরদের নিয়ে চলছে। আগে পার্থ - অনুব্রত ছিল আর এখন এই গিয়াসউদ্দিন। আগামীর নির্বাচনে বাংলার মানুষ এই চোরদের যোগ্য জবাব দেবে।'
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের