নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে এবার বাজারে পুলিশের নজরদারি। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নির্দেশের পর বুধবার সকাল থেকেই নাগেরবাজারের বিভিন্ন বাজারে অভিযান চালায় নাগেরবাজার থানার পুলিশ। বাজারে গিয়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয়মূল্য খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। একইসঙ্গে কোথাও বেআইনিভাবে পণ্য মজুত করে রাখা হচ্ছে কি না, কালোবাজারি চলছে কি না, সেই বিষয়েও খোঁজ নেন তারা।
সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বাজারে নজরদারি জোরদার করার নির্দেশ দেন। কালোবাজারি সহ বেআইনি মজুতের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথাও বলা হয়। এর পরেই বুধবার সকালে নাগেরবাজার থানার পুলিশ আধিকারিকরা এলাকার একাধিক বাজারে পৌঁছে যান। বিভিন্ন দোকানে গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সম্পর্কে খোঁজ নেন তারা। বিশেষ করে আলু, পেঁয়াজ, মাছ, মাংস-সহ বিভিন্ন খাদ্যপণ্যের কত দামে কেনাবেচা হচ্ছে, তা খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বাজারে পণ্যের জোগান এবং দামের পরিস্থিতি সম্পর্কেও তথ্য নেওয়া হয়।
শুধু দোকানেই নয়, কোনও গুদামে বেআইনিভাবে পণ্য মজুত করে রাখা হচ্ছে কি না, সেই বিষয়েও খোঁজ নেন আধিকারিকরা। কালোবাজারি বা কৃত্রিমভাবে দাম বাড়ানোর কোনও অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হয়। পুলিশের এই নজরদারির উদ্দেশ্য, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক জোগান বজায় রাখা। কোনও অসাধু ব্যবসায়ী যাতে বেআইনি মজুত বা কালোবাজারির মাধ্যমে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত দামের বোঝা চাপাতে না পারেন, তা নিশ্চিত করা। আগামী দিনেও নাগেরবাজার থানা এলাকার বিভিন্ন বাজারে এই ধরনের নজরদারি চলবে বলে জানা গেছে প্রশাসনের তরফে।
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের