নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারাতলায় মৃত্যুপুরীর চিত্র এখনও বদলায়নি। ধ্বংসস্তূপ সরলেও মিলছে একের পর এক নিথর দেহ। তারাতলায় নির্মীয়মাণ শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭। চতুর্থ দিনেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান। সেনাবাহিনী, এনডিআরএফ, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ একযোগে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা সম্ভাব্য শ্রমিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
গত কয়েকদিন ধরে নিরবচ্ছিন্নভাবে চলছে উদ্ধারকাজ। অত্যাধুনিক যন্ত্রপাতি, ভার্টিক্যাল ড্রিল এবং বিশেষ অনুসন্ধান প্রযুক্তির সাহায্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে মোট ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৭ জনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
শনিবার সকালে উদ্ধার অভিযান চতুর্থ দিনে পৌঁছেছে। উদ্ধারকারী বাহিনীর প্রধান লক্ষ্য এখন ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করা। সেই কারণে প্রতিটি স্তূপ অত্যন্ত সতর্কতার সঙ্গে সরানো হচ্ছে। কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিতে চাইছেন না উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে এখনও মোতায়েন রয়েছে সেনাবাহিনী, এনডিআরএফ, দমকল, কলকাতা পুলিশ এবং স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের বিশেষ দল।
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
ইডির চিঠিতে কমিশনারের যোগ নেই
উৎসবের ভিড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২২ ফুটের গণেশমূর্তি, চাপা পড়ে মৃত ২, আহত শিশু-সহ ৫
নিউ মার্কেটের হোটেল-কাণ্ডে তদন্তের কেন্দ্রে দমকল-পুরসভা
হাসপাতালে মীরাদেবীর পাশে মুখ্যমন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের