নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - টাকার লোভ দেখিয়ে নাবালক পড়ুয়াদের দিয়ে রক্তদান করানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সহ ৩ জনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বড় কোনও চক্র জড়িত কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গেছে , দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে কয়েকজন নাবালক পড়ুয়াকে দিয়ে রক্তদান করানো হয়। বিনিময়ে তাদের টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল বলে অভিযোগ। ঘটনার পর দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে প্রথমে প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম উঠে আসে। আর্থিক প্রলোভন দেখিয়ে সে নাবালকদের হাসপাতালে নিয়ে যেত। জিজ্ঞাসাবাদে দেবপ্রিয়ের দাবি, এই কাজে তাকে যুক্ত করেছিলেন টিএমসিপি সদস্য অমিতপ্রসাদ যাদব। তদন্তে মালদহের বাসিন্দা মহম্মদ হাবিবুল্লাহর নামও উঠে আসে। ৩ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ৩ অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
নৌকা নিয়ে বাড়ির ভিতর থেকে মালপত্র স্থানান্তর গ্রামবাসীদের
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়িকা রেখা পাত্র
জাতীয় সড়ক সংলগ্ন ৫ তলা ভবন থেকে কালো ধোঁয়া, আতঙ্কে স্থানীয়রা
সমুদ্র উপকূলে পুলিশের সতর্কতা
পড়াশোনা নিয়ে সমস্যায় পড়ুয়ারা
আদ্যাপীঠে আধ্যাত্মিক জাগরণের ডাক মুখ্যমন্ত্রীর
রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যার অভিযোগ
৩০ দিনের যাত্রায় বাংলা, বিহার ও উত্তরপ্রদেশ পেরিয়ে কেদারনাথ যাওয়ার লক্ষ্য
ভোরের দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাসের সামনের অংশ, আহতদের হাসপাতালে ভর্তি
ধর্মীয় পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের
ডিসেম্বরের নির্বাচনের ইঙ্গিত অগ্নিমিত্রার
প্রতিশ্রুতি দিয়েও কাজ না করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তৃণমূল না করা ব্যক্তিদের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ
৫ কোটির সংস্কার প্রকল্পে মোহবনিতে গড়বে সংগ্রহশালা-গ্যালারি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের