6a7b198ad1431_WhatsApp Image 2026-08-11 at 18.15.42
আগস্ট ১১, ২০২৬ বিকাল ০৭:১৮ IST

১৫ বছর ধরে বেহাল রাস্তা, সরকার বদলে এবার রাস্তা তৈরির আশায় গয়েশপুরবাসী

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীর্ঘ ১৫ বছর ধরে বেহাল রাস্তা। ভোট এলেই রাস্তা সারানোর প্রতিশ্রুতি মিললেও, ভোট মিটতেই সেই প্রতিশ্রুতি উধাও হয়ে যেত বলে অভিযোগ স্থানীয়দের। এবার সরকার পরিবর্তনের পর নতুন করে রাস্তা তৈরির আশায় বুক বাঁধছেন গয়েশপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ এই রাস্তা। ভোটের সময় রাস্তার পাশে পাথর সহ পিচের ড্রাম এনে দ্রুত রাস্তা তৈরির আশ্বাস দেওয়া হলেও, ভোট মিটতেই সেগুলি সরিয়ে নেওয়া হত বলে অভিযোগ। এরপর ফের ভাঙাচোরা রাস্তা দিয়েই যাতায়াত করতে হত বাসিন্দাদের। এলাকাবাসীর দাবি, রাস্তা তৈরির জন্য তৎকালীন তৃণমূল কাউন্সিলর সহ নেতাদের কাছে বারবার আবেদন করা হলেও প্রতিবারই মিলেছে শুধু প্রতিশ্রুতি। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। প্রায় ৩০০ পরিবারের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এটি।

বিশেষ করে বর্ষার সময় রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ। জল-কাদায় ভরা রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। দীর্ঘদিনের এই সমস্যায় ক্ষোভ জমেছে এলাকাবাসীর মধ্যে। দ্রুত রাস্তা সংস্কার করে সাধারণ মানুষের দুর্ভোগ দূর করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মনমোহন বারুইয়ের বক্তব্য,'বিগত ১৫ বছর ধরে পঞ্চায়েত বা রাজ্য সরকারের কাছে বারে বারে আবেদন জানানো সত্ত্বেও আমাদের এলাকার মূল রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। নির্বাচন বা ভোটের সময় এলে সাময়িকভাবে ইট বা খোয়া ফেলে রাস্তা মেরামতের মিথ্যা আশ্বাস দেওয়া হয়, কিন্তু ভোট পার হয়ে গেলে আর কোনো কাজই এগোয় না। স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোও বেহাল দশায় পড়ে আছে। কেন্দ্রগুলি নামমাত্র চলছে। সেখানে পানীয় জল, বাথরুম বা শৌচাগারের কোনো বন্দোবস্ত নেই। প্রয়োজনীয় কোনো কাজকর্মও হচ্ছে না। সরকারের কাছে আমাদের আবেদন , অবিলম্বে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করা হোক। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার দিকেও নজর দেওয়া হোক'।

আরও পড়ুন

হুগলী নদীতে ফের বাংলাদেশি জাহাজের ধাক্কা, নুরপুরে কন্টেইনারবাহী জাহাজ ঘিরে চাঞ্চল্য
আগস্ট ১২, ২০২৬

জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

গোবর্ধনপুরে ফের জলোচ্ছ্বাস, পুরনো বাঁধ উপচে জলমগ্ন ৪০ বিঘা এলাকা
আগস্ট ১২, ২০২৬

নৌকা নিয়ে বাড়ির ভিতর থেকে মালপত্র স্থানান্তর গ্রামবাসীদের

রেখা পাত্রকে মিথ্যা অপবাদ , কেশবানন্দ মহারাজের গ্রেফতারের দাবিতে পথে বিজেপি
আগস্ট ১২, ২০২৬

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়িকা রেখা পাত্র

সিল করা পরিত্যক্ত ভবনে ভয়াবহ আগুন , ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন
আগস্ট ১২, ২০২৬

জাতীয় সড়ক সংলগ্ন ৫ তলা ভবন থেকে কালো ধোঁয়া, আতঙ্কে স্থানীয়রা

ভরা কোটালের জেরে উপকূলে উপচে পড়ছে ঢেউ , দীঘা-মন্দারমণিতে পর্যটকদের ভিড়
আগস্ট ১২, ২০২৬

সমুদ্র উপকূলে পুলিশের সতর্কতা

মালদহে কেন্দ্রীয় বাহিনী থাকায় ৪ মাস ধরে বন্ধ স্কুল, ভোগান্তির মুখে পড়ুয়ারা
আগস্ট ১২, ২০২৬

পড়াশোনা নিয়ে সমস্যায় পড়ুয়ারা

মনের পাপ দূর করতে সকলের গীতা পড়া উচিত , আদ্যাপীঠে পুজো দিয়ে বার্তা শুভেন্দুর
আগস্ট ১২, ২০২৬

আদ্যাপীঠে আধ্যাত্মিক জাগরণের ডাক মুখ্যমন্ত্রীর

শিলিগুড়িতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান, রিকভারি ভ্যানে উঠল একাধিক গাড়ি
আগস্ট ১১, ২০২৬

রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যার অভিযোগ 
 

দেবদেবীর ছবি ব্যবহার করা প্যাকেটের বিরুদ্ধে সচেতনতা, সাইকেলে কেদারনাথের পথে ২ যুবক
আগস্ট ১১, ২০২৬

৩০ দিনের যাত্রায় বাংলা, বিহার ও উত্তরপ্রদেশ পেরিয়ে কেদারনাথ যাওয়ার লক্ষ্য

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের, আহত চালক-সহ কয়েকজন
আগস্ট ১১, ২০২৬

ভোরের দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাসের সামনের অংশ, আহতদের হাসপাতালে ভর্তি

কৌশিকী অমাবস্যায় বড় সিদ্ধান্ত ! টানা ৩ দিন বন্ধ তারাপীঠের সব মদের দোকান
আগস্ট ১১, ২০২৬

ধর্মীয় পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের

পুজোর পরেই পুরসভা ভোট! বড় বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
আগস্ট ১১, ২০২৬

ডিসেম্বরের নির্বাচনের ইঙ্গিত অগ্নিমিত্রার

আবাসের সুবিধা নিয়ে বঞ্চনার অভিযোগ, কল্যাণপুর পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভ
আগস্ট ১১, ২০২৬

তৃণমূল না করা ব্যক্তিদের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ 
 

শহীদ ক্ষুদিরামের স্মৃতিতে বড় উদ্যোগ, মোহবনিতে ৫ কোটির উন্নয়ন প্রকল্প ঘোষণা শুভেন্দুর
আগস্ট ১১, ২০২৬

৫ কোটির সংস্কার প্রকল্পে মোহবনিতে গড়বে সংগ্রহশালা-গ্যালারি

ইলিশের জন্য থেমেছিল ট্রেন ! কোলাঘাটের রূপনারায়ণে আজও সেই ভয়াবহ রাতের স্মৃতি
আগস্ট ১১, ২০২৬

ইলিশ মাছ ঘিরেই ঘটে ইতিহাসের ভয়াবহ রেল দুর্ঘটনা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের