6a7b108a3008a_Screenshot_2026-08-11-17-35-19-814_com.facebook.katana-edit
আগস্ট ১১, ২০২৬ বিকাল ০৫:৩৮ IST

শহীদ ক্ষুদিরামের স্মৃতিতে বড় উদ্যোগ, মোহবনিতে ৫ কোটির উন্নয়ন প্রকল্প ঘোষণা শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - ঝড়-বৃষ্টির বাধা পেরিয়ে শহীদ ক্ষুদিরামের ভিটেতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আত্মবলিদানের দিনে কেশপুরের মোহবনিতে গিয়ে স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধাকে শ্রদ্ধা জানালেন তিনি। শুধু পুষ্পার্ঘ্য নয়, ক্ষুদিরামের স্মৃতি ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মোহবনিতে তৈরি হবে সংগ্রহশালা, গ্যালারি এবং লেজার শো। গবেষকদের জন্য থাকবে থাকার ব্যবস্থাও। এই প্রকল্পের জন্য মোহবনি উন্নয়ন বোর্ডকে ৫ কোটি টাকা দেওয়ার ঘোষণা করলেন তিনি।

মঙ্গলবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া। কলকাতা থেকে কেশপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর আবহাওয়ার প্রতিকূলতায় মুখ্যমন্ত্রীর কপ্টারকে মাঝপথে জরুরি অবতরণ করতে হয়। কিন্তু সমস্ত বাধা কাটিয়ে দুপুরে কেশপুরের মোহবনিতে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটেতে গিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। ক্ষুদিরামের আত্মবলিদানের ইতিহাসকে শুধু একটি নির্দিষ্ট দিনের স্মরণে সীমাবদ্ধ না রেখে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার বার্তা দেন তিনি।

মুখ্যমন্ত্রীর ঘোষণা, ক্ষুদিরামের বাসভবনকে ঘিরে তৈরি হবে সংগ্রহশালা ও গ্যালারি। পর্যটক ও সাধারণ মানুষের জন্য থাকবে লেজার শোয়ের ব্যবস্থাও। পাশাপাশি, ক্ষুদিরাম বসু এবং পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রাম নিয়ে গবেষণা করতে আসা ব্যক্তিদের থাকার ব্যবস্থাও করা হবে। এই সমস্ত কাজের জন্য মোহবনি উন্নয়ন বোর্ডকে ৫ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন ক্ষুদিরামের ইতিহাস পাঠ্যবইয়ের কয়েকটি লাইনে আটকে না রাখারও আবেদন জানান তিনি। তার কথায়, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সর্বস্তরে ক্ষুদিরামের জীবন ও সংগ্রামের ইতিহাস আরও বিস্তৃতভাবে পড়ানো প্রয়োজন।

অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও এদিন তুলে ধরেন তিনি। ক্ষুদিরাম বসুর পাশাপাশি মাতঙ্গিনী হাজরার মতো বিপ্লবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, এই মাটির সংগ্রামের ইতিহাস ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তার দাবি, বর্তমান প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে বিপ্লবীদের জীবনকাহিনি আরও বেশি করে সামনে আনা প্রয়োজন। এদিন মুখ্যমন্ত্রী জানান, শহীদ ক্ষুদিরামের মৃত্যুদিনে কেশপুরে এসে তাকে শ্রদ্ধা জানানোর বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তার কথা হয়েছে। ক্ষুদিরামের আত্মবলিদানকে স্মরণ করে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়নের দায়িত্ব জেলা প্রশাসনের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন

হুগলী নদীতে ফের বাংলাদেশি জাহাজের ধাক্কা, নুরপুরে কন্টেইনারবাহী জাহাজ ঘিরে চাঞ্চল্য
আগস্ট ১২, ২০২৬

জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

গোবর্ধনপুরে ফের জলোচ্ছ্বাস, পুরনো বাঁধ উপচে জলমগ্ন ৪০ বিঘা এলাকা
আগস্ট ১২, ২০২৬

নৌকা নিয়ে বাড়ির ভিতর থেকে মালপত্র স্থানান্তর গ্রামবাসীদের

রেখা পাত্রকে মিথ্যা অপবাদ , কেশবানন্দ মহারাজের গ্রেফতারের দাবিতে পথে বিজেপি
আগস্ট ১২, ২০২৬

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়িকা রেখা পাত্র

সিল করা পরিত্যক্ত ভবনে ভয়াবহ আগুন , ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন
আগস্ট ১২, ২০২৬

জাতীয় সড়ক সংলগ্ন ৫ তলা ভবন থেকে কালো ধোঁয়া, আতঙ্কে স্থানীয়রা

ভরা কোটালের জেরে উপকূলে উপচে পড়ছে ঢেউ , দীঘা-মন্দারমণিতে পর্যটকদের ভিড়
আগস্ট ১২, ২০২৬

সমুদ্র উপকূলে পুলিশের সতর্কতা

মালদহে কেন্দ্রীয় বাহিনী থাকায় ৪ মাস ধরে বন্ধ স্কুল, ভোগান্তির মুখে পড়ুয়ারা
আগস্ট ১২, ২০২৬

পড়াশোনা নিয়ে সমস্যায় পড়ুয়ারা

মনের পাপ দূর করতে সকলের গীতা পড়া উচিত , আদ্যাপীঠে পুজো দিয়ে বার্তা শুভেন্দুর
আগস্ট ১২, ২০২৬

আদ্যাপীঠে আধ্যাত্মিক জাগরণের ডাক মুখ্যমন্ত্রীর

শিলিগুড়িতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান, রিকভারি ভ্যানে উঠল একাধিক গাড়ি
আগস্ট ১১, ২০২৬

রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যার অভিযোগ 
 

দেবদেবীর ছবি ব্যবহার করা প্যাকেটের বিরুদ্ধে সচেতনতা, সাইকেলে কেদারনাথের পথে ২ যুবক
আগস্ট ১১, ২০২৬

৩০ দিনের যাত্রায় বাংলা, বিহার ও উত্তরপ্রদেশ পেরিয়ে কেদারনাথ যাওয়ার লক্ষ্য

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের, আহত চালক-সহ কয়েকজন
আগস্ট ১১, ২০২৬

ভোরের দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাসের সামনের অংশ, আহতদের হাসপাতালে ভর্তি

কৌশিকী অমাবস্যায় বড় সিদ্ধান্ত ! টানা ৩ দিন বন্ধ তারাপীঠের সব মদের দোকান
আগস্ট ১১, ২০২৬

ধর্মীয় পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের

পুজোর পরেই পুরসভা ভোট! বড় বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
আগস্ট ১১, ২০২৬

ডিসেম্বরের নির্বাচনের ইঙ্গিত অগ্নিমিত্রার

১৫ বছর ধরে বেহাল রাস্তা, সরকার বদলে এবার রাস্তা তৈরির আশায় গয়েশপুরবাসী
আগস্ট ১১, ২০২৬

প্রতিশ্রুতি দিয়েও কাজ না করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

 

আবাসের সুবিধা নিয়ে বঞ্চনার অভিযোগ, কল্যাণপুর পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভ
আগস্ট ১১, ২০২৬

তৃণমূল না করা ব্যক্তিদের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ 
 

ইলিশের জন্য থেমেছিল ট্রেন ! কোলাঘাটের রূপনারায়ণে আজও সেই ভয়াবহ রাতের স্মৃতি
আগস্ট ১১, ২০২৬

ইলিশ মাছ ঘিরেই ঘটে ইতিহাসের ভয়াবহ রেল দুর্ঘটনা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের