6a7c2f4680ea5_IMG-20260812-WA0010(1)
আগস্ট ১২, ২০২৬ দুপুর ০৩:৩৫ IST

মালদহে কেন্দ্রীয় বাহিনী থাকায় ৪ মাস ধরে বন্ধ স্কুল, ভোগান্তির মুখে পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি , মালদহ - ভোট মিটলেও স্কুলে ফেরেনি স্বাভাবিক পঠনপাঠন। প্রায় ৪ মাস ধরে কেন্দ্রীয় বাহিনী থাকায় বন্ধ ইংরেজবাজারের শান্তা দেব্যা হাইস্কুল। এমনকি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি। দ্রুত স্কুল খোলার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুল কতৃপক্ষ সূত্রে জানা গেছে, মালদহে বিধানসভা ভোটের পরও অশান্তি মোকাবিলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ইংরেজবাজারের শান্তা দেব্যা হাইস্কুলেই রাখা হয়েছে সেই বাহিনী। গত ১৩ জুন থেকে বাহিনী স্কুলেই রয়েছে। ফলে ৮৫০-র বেশি পড়ুয়ার পঠনপাঠন কার্যত বন্ধ। চলতি আগস্টের প্রথম সপ্তাহে রাজ্যের অন্যান্য স্কুলে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হলেও এই স্কুলে পরীক্ষা নেওয়া যায়নি। এমনকি পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত ক্লাসও হয়নি। ফলে পড়াশোনা নিয়ে সমস্যায় পড়েছে পড়ুয়ারা।

স্কুলে রয়েছেন ১৭ জন শিক্ষক, ২ পার্শ্বশিক্ষক সহ ৩ অশিক্ষক কর্মী। স্কুল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় সিলেবাস শেষ করাও কঠিন হয়ে পড়েছে। দ্রুত বিকল্প জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে স্কুল চালুর আবেদন জানিয়ে জেলাশাসক, পুলিশ সুপার, জেলা শিক্ষা দফতরে চিঠি দেওয়া হয়েছে।  বিষয়টি স্বীকার করে দ্রুত বিকল্প জায়গার ব্যবস্থা করে স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর আশ্বাস দিয়েছেন মালদহের পুলিশ সুপার অনুপম সিং। পড়ুয়া সহ অভিভাবকরাও দ্রুত স্কুল খুলে স্বাভাবিক পঠনপাঠন শুরুর দাবি জানিয়েছেন।

ঘটনা প্রসঙ্গে মালদহের পুলিশ সুপার অনুপম সিংয়ের বক্তব্য,'আমাদের নিজেদেরই বাধ্যবাধকতার কারণে এটি হয়েছে, সেজন্য স্কুল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইছি। আমরা আগেই বিকল্প থাকার জায়গা খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু পাইনি। আইনশৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে সেখানে প্যারামিলিটারি বা আধাসামরিক বাহিনীর একটি কোম্পানিকে রাখতে হয়েছে। এক একটি কোম্পানিতে ৮০ থেকে ৯০ জন জোয়ান থাকেন। তাই তাদের রাখার জন্য একটি সঠিক উপযুক্ত পরিকাঠামো বা সেটআপ প্রয়োজন হয়। হুট করে যেকোনো জায়গায় তাদের স্থানান্তরিত করা সম্ভব নয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলা শাসক সহ আমাদের নিজস্ব টিমের সঙ্গে কথা বলা হয়েছে। যাতে একটি বিকল্প স্থান বা বিকল্প ব্যবস্থার সন্ধান পাওয়া যায়। আমরা আশা করছি যত দ্রুত সম্ভব বিকল্প জায়গার ব্যবস্থা হয়ে যাবে। সেখান থেকে বাহিনী স্থানান্তরিত করে স্কুলটিকে খালি করে দেবো আমরা'।

আরও পড়ুন

হুগলী নদীতে ফের বাংলাদেশি জাহাজের ধাক্কা, নুরপুরে কন্টেইনারবাহী জাহাজ ঘিরে চাঞ্চল্য
আগস্ট ১২, ২০২৬

জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

গোবর্ধনপুরে ফের জলোচ্ছ্বাস, পুরনো বাঁধ উপচে জলমগ্ন ৪০ বিঘা এলাকা
আগস্ট ১২, ২০২৬

নৌকা নিয়ে বাড়ির ভিতর থেকে মালপত্র স্থানান্তর গ্রামবাসীদের

রেখা পাত্রকে মিথ্যা অপবাদ , কেশবানন্দ মহারাজের গ্রেফতারের দাবিতে পথে বিজেপি
আগস্ট ১২, ২০২৬

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়িকা রেখা পাত্র

সিল করা পরিত্যক্ত ভবনে ভয়াবহ আগুন , ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন
আগস্ট ১২, ২০২৬

জাতীয় সড়ক সংলগ্ন ৫ তলা ভবন থেকে কালো ধোঁয়া, আতঙ্কে স্থানীয়রা

ভরা কোটালের জেরে উপকূলে উপচে পড়ছে ঢেউ , দীঘা-মন্দারমণিতে পর্যটকদের ভিড়
আগস্ট ১২, ২০২৬

সমুদ্র উপকূলে পুলিশের সতর্কতা

মনের পাপ দূর করতে সকলের গীতা পড়া উচিত , আদ্যাপীঠে পুজো দিয়ে বার্তা শুভেন্দুর
আগস্ট ১২, ২০২৬

আদ্যাপীঠে আধ্যাত্মিক জাগরণের ডাক মুখ্যমন্ত্রীর

শিলিগুড়িতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান, রিকভারি ভ্যানে উঠল একাধিক গাড়ি
আগস্ট ১১, ২০২৬

রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যার অভিযোগ 
 

দেবদেবীর ছবি ব্যবহার করা প্যাকেটের বিরুদ্ধে সচেতনতা, সাইকেলে কেদারনাথের পথে ২ যুবক
আগস্ট ১১, ২০২৬

৩০ দিনের যাত্রায় বাংলা, বিহার ও উত্তরপ্রদেশ পেরিয়ে কেদারনাথ যাওয়ার লক্ষ্য

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের, আহত চালক-সহ কয়েকজন
আগস্ট ১১, ২০২৬

ভোরের দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাসের সামনের অংশ, আহতদের হাসপাতালে ভর্তি

কৌশিকী অমাবস্যায় বড় সিদ্ধান্ত ! টানা ৩ দিন বন্ধ তারাপীঠের সব মদের দোকান
আগস্ট ১১, ২০২৬

ধর্মীয় পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের

পুজোর পরেই পুরসভা ভোট! বড় বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
আগস্ট ১১, ২০২৬

ডিসেম্বরের নির্বাচনের ইঙ্গিত অগ্নিমিত্রার

১৫ বছর ধরে বেহাল রাস্তা, সরকার বদলে এবার রাস্তা তৈরির আশায় গয়েশপুরবাসী
আগস্ট ১১, ২০২৬

প্রতিশ্রুতি দিয়েও কাজ না করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

 

আবাসের সুবিধা নিয়ে বঞ্চনার অভিযোগ, কল্যাণপুর পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভ
আগস্ট ১১, ২০২৬

তৃণমূল না করা ব্যক্তিদের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ 
 

শহীদ ক্ষুদিরামের স্মৃতিতে বড় উদ্যোগ, মোহবনিতে ৫ কোটির উন্নয়ন প্রকল্প ঘোষণা শুভেন্দুর
আগস্ট ১১, ২০২৬

৫ কোটির সংস্কার প্রকল্পে মোহবনিতে গড়বে সংগ্রহশালা-গ্যালারি

ইলিশের জন্য থেমেছিল ট্রেন ! কোলাঘাটের রূপনারায়ণে আজও সেই ভয়াবহ রাতের স্মৃতি
আগস্ট ১১, ২০২৬

ইলিশ মাছ ঘিরেই ঘটে ইতিহাসের ভয়াবহ রেল দুর্ঘটনা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের