নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্রকে নিয়ে অভিযোগ ওঠার পরই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। কেশব আনন্দ মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা ও গ্রেফতারির দাবিতে পথে নামলেন বিজেপি কর্মী - সমর্থকেরা। বুধবার লেবুখালি বাসস্ট্যান্ডে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, রেখা পাত্রকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান ও মিথ্যা অভিযোগ করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবিও তুলেছেন বিক্ষোভকারীরা।
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে কেশব আনন্দ মহারাজ অভিযোগ করেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে হিঙ্গলগঞ্জের প্রার্থী রেখা পাত্র তার কাছ থেকে ঘর ভাড়া নিয়েছিলেন। তার দাবি, দুমাসের ভাড়া দেওয়া হলেও বাকি টাকা এখনও মেটানো হয়নি। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক মহলে শুরু হয় চাপানউতোর। এর প্রতিবাদে বুধবার লেবুখালি বাসস্ট্যান্ডে জমায়েত করেন বিজেপি কর্মী-সমর্থকরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা কেশব আনন্দ মহারাজের গ্রেফতারের দাবি তোলেন। পাশাপাশি, গোটা ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবিও জানানো হয়।
বিক্ষোভকারীদের দাবি, 'কেশব আনন্দ মহারাজ একজন ভণ্ড লোক। কালোবাজারি , তোলাবাজির ব্যবসা রয়েছে। রাহুল মণ্ডল নামে এক ছেলেকে দীর্ঘদিন ধরে ব্যবহার করেছে একাধিক কাজে। তারপর মিথ্যা চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দেয়। এখন আমাদের বিধায়িকা রেখা পাত্রের নামে ভুলভাল কথা বলছে। আমরা চাই এই মহারাজকে যত শীঘ্র যেন গ্রেফতার করা হয়। আর সিবিআই তদন্ত করা হোক।'
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছেন বিধায়িকা রেখা পাত্র। তার বক্তব্য, 'উনি আমাকে ফোন করেছিল ওনার দুমাসের ভাড়া মিটিয়ে দেওয়ার জন্য। যেহেতু আমি এখনও বিধানসভায় যেতে পারিনি আমার কাগজপত্র জমা দেওয়া হয়নি। আমি বলেছিলাম আমার মাইনে ঢুকলেই আমি ওনার টাকা মিটিয়ে দেবো। উল্টে উনি আমাকে ফোন করে বলেছিলেন ২ কোটি টাকা দিয়ে ওনার বাড়িটা কিনে নিতে। কিন্তু আমি সেই প্রস্তাবে রাজি হইনি। আমি লোকের বাড়ি পরিচারিকার কাজ করে, বর্তমান মুখ্যমন্ত্রী আমায় একটা জায়গা করে দিয়েছেন। কিন্তু আমি দেড় কোটি টাকা কোথা থেকে জোগাড় করব।'
রেখা পাত্র আরও বলেন, 'ওনাকে মহারাজ হিসেবে আমি অনেক সম্মান করতাম কিন্তু উনি আমাকে যেই ভাবে অপমান করেছে সেখানে দাঁড়িয়ে আমি কিছু বলিনি ওনাকে। উনি ওই বাড়িতে কি কাজ করেন সেটা গ্রামের সবাই জানে। বৃদ্ধাশ্রম করার নামে ওই জমিটা নিয়েছিল। কিন্তু সেখানে তিনি বৃদ্ধাশ্রম করেনি।'
জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
নৌকা নিয়ে বাড়ির ভিতর থেকে মালপত্র স্থানান্তর গ্রামবাসীদের
জাতীয় সড়ক সংলগ্ন ৫ তলা ভবন থেকে কালো ধোঁয়া, আতঙ্কে স্থানীয়রা
সমুদ্র উপকূলে পুলিশের সতর্কতা
পড়াশোনা নিয়ে সমস্যায় পড়ুয়ারা
আদ্যাপীঠে আধ্যাত্মিক জাগরণের ডাক মুখ্যমন্ত্রীর
রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যার অভিযোগ
৩০ দিনের যাত্রায় বাংলা, বিহার ও উত্তরপ্রদেশ পেরিয়ে কেদারনাথ যাওয়ার লক্ষ্য
ভোরের দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাসের সামনের অংশ, আহতদের হাসপাতালে ভর্তি
ধর্মীয় পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের
ডিসেম্বরের নির্বাচনের ইঙ্গিত অগ্নিমিত্রার
প্রতিশ্রুতি দিয়েও কাজ না করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তৃণমূল না করা ব্যক্তিদের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ
৫ কোটির সংস্কার প্রকল্পে মোহবনিতে গড়বে সংগ্রহশালা-গ্যালারি
ইলিশ মাছ ঘিরেই ঘটে ইতিহাসের ভয়াবহ রেল দুর্ঘটনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের